Advertisement

নিজেস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে নবজাতককে হাসপাতালে রেখে তার মা পালিয়ে গেছেন। গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে।

শিশুটি বর্তমানে হাসপাতালের সমাজ সেবা কর্মকর্তার অধীনে একজন আনসার সদস্যের পাহারায় ওই হাসপাতালে চিকিৎসাধীন।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের সমাজ সেবা বিভাগের কর্মকর্তা মো. আব্দুল আউয়াল জানান, শুক্রবার সকাল পৌনে আটটায় দুইদিন বয়সী নবজাতকটির মা শিশুটিকে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করান। এরপর থেকে তার মাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

হাসপাতালের ভর্তি রেজিস্টারে নবজাতকটির মায়ের নাম লিজা আক্তার। পেশায় পোশাক শ্রমিক। তার স্বামীর নাম মো. আনোয়ার হোসেন। ঠিকানা ভোগড়া বাইপাস লেখা রয়েছে। ভর্তি রেজিস্টারে একটি মোবাইল নম্বর দেয়া থাকলেও তা বন্ধ রয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি সমাজ সেবা কর্তৃপক্ষকে জানালে তারা শিশুটির দায়িত্ব নেন।

তিনি আরও জানান, নবজাতকটির বৈধ অভিভাবক না পাওয়া গেলে তাকে শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

হাসপাতালের শিশু ওয়ার্ডের সহকারী অধ্যাপক ডা. মো. দেলোয়ার হোসেন জানান, শিশুটি দুই-তিনদিন আগে জন্ম নেয়। ৩৪-৩৫ সপ্তাহে জন্ম নেয়া নবজাতকটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুস্থ রয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google