Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ঢাকা গাজীপুর হাসপাতাল গেটে ফারিয়ার সমাবেশ, রোগীদের ভোগান্তি
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

হাসপাতাল গেটে ফারিয়ার সমাবেশ, রোগীদের ভোগান্তি

By rskaligonjnewsOctober 22, 2019Updated:October 22, 20192 Mins Read

72614504_990784734648523_5496597818552352768_n

Advertisement
গাজীপুর প্রতিনিধি:  গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল গেট আটকে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টিটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া)। মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা তারা এ কর্মসূচি পালন করেন।

এ সময় ফারিয়ার সদস্য ছাড়াও বিভিন্ন ওষুধ কোম্পানির প্রায় শতাধিক বিক্রয় প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এদিকে মূল গেট আটকে এমন কর্মসূচি পালন করায় হাসপাতালে আসা শত শত রোগী চরম ভোগান্তির শিকার হন। পাশাপাশি উপজেলার গুরুত্বপূর্ণ শহীদ ময়েজউদ্দিন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা কয়েকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, তারা মানববন্ধন-সমাবেশ করে করুক, কিন্তু হাসপাতালের গেট বন্ধ করে কেন? উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়েও করতে পারত।

হাসপাতালের গেট বাদ দিয়ে উপজেলা পরিষদ চত্ত্বরে তাদের এই কর্মসূচি পালন করা যেত কি না এমন প্রশ্নের জবাবে ফারিয়ার কালীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, হাসপাতালকে ঘিরেই আমাদের চাকরি, তাই হাসপাতাল গেটেই করতে হয়েছে।

faria-20191022174329

এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ছাদেকুর রহমান আকন্দ জানান, তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে মানববন্ধন ও সমাবেশ করতে অনুমতি চেয়েছিল, আমি দেইনি। তবে হাসপাতালের গেট বন্ধ করে তারা কর্মসূচি পালন করলে ঠিক করেনি। বিষয়টি জেনে ব্যবস্থা নিচ্ছি।

চাকরির সুনির্দিষ্ট নীতিমালাসহ ৫ দফা দাবি আদায়ে ‘অধিকার আদায়ে আমরা সবাই এক সঙ্গে’ শ্লোগানে এই কর্মসূচির আয়োজন করে ফারিয়ার কালীগঞ্জ উপজেলা শাখা।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আক্তারুজ্জামান বাবুল। সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের ফরিচালনায় বক্তব্য রাখেন- ফারিয়া কালীগঞ্জ উপজেলা শাখার সদস্য তোফাজ্জল হোসেন, রফিকুল ইসলাম, সাইদুর রহমান, মোস্তাফিজুর রহমান, ফরিদুল ইসলাম প্রমুখ। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- ৭ম গ্রেডে বেতন, টিএ-ডিএ বৃদ্ধি, চাকরির নিরাপত্তা ও নিশ্চয়তা, ফারিয়ার সরকারি স্বীকৃতি, সাপ্তাহিক ছুটিসহ সব সরকারি ছুটির সুবিধা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
তিন যমজ বোন

কুড়িগ্রামে তিন যমজ বোন পেলেন ট্যালেন্টপুলে বৃত্তি

July 12, 2026
ট্রাকচাপা

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪

July 12, 2026
CLG

দুলারহাট মডেল কলেজ আইসিটি পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়

July 12, 2026

Latest News

তিন যমজ বোন

কুড়িগ্রামে তিন যমজ বোন পেলেন ট্যালেন্টপুলে বৃত্তি

ট্রাকচাপা

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪

CLG

দুলারহাট মডেল কলেজ আইসিটি পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়

Imam

মসজিদে আজান দেওয়ার সময় প্রাণ গেল ইমামের

Manikganj

দুঃসময়ে খোঁজ নেননি সিনিয়র নেতারা, মানিকগঞ্জে আ. লীগ তৃণমূলে ক্ষোভ

Girls

মেয়েকে হত্যা করে বস্তাবন্দী লাশ সড়কে ফেলে দেন মা

Chattagram

হঠাৎ বন‍্যায় চট্টগ্রামে মৎস্য-কৃষিখাতে শতকোটি টাকা ক্ষতির আশঙ্কা

Rangamati

পাহাড়ি ঢলে সেতু ধসে রাঙ্গামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

Ma

পাঁচ বছরের সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিলেন মা

বন্দী

খুলনা জেলা কারাগারের দেওয়াল টপকে পালিয়েছে এক বন্দী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa