আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর যে কোনো প্রতিষ্ঠান প্রয়োজন মনে করলে কর্মস্থলে নারীদের হিজাব নিষিদ্ধ করতে পারবেন রায় দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ আদালত।

নারীদের হিজাব নিষিদ্ধের পক্ষে রায় ইউরোপের শীর্ষ আদালতের

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) লুক্সেমবার্গে অবস্থিত কোর্ট অব জাস্টিস অব দি ইউরোপিয়ান ইউনিয়ন বা সিজেইইউ বেলজিয়ামের একটি মামলা নিষ্পত্তি করতে গিয়ে এ রায় দেয়া হয়। খবর মিডলইস্ট আই

আদালত সূত্রের বরাত দিয়ে মিডলইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের বিচার আদালতের রায়ে বলা হয়েছে যে ‘সাধারণ’ পদ্ধতিতে করা হলে (কোন জোর জবরদস্তি বা বৈষম্য নয়) কোম্পানিগুলি দ্বারা হিজাব নিষিদ্ধ হতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়, বেলজিয়ামের এসসিআরএল কোম্পানিতে কর্মরত এক মুসলিম নারী হিজাব পরিধান করার অধিকারের দাবিতে ২০১৮ সালে সে দেশের একটি আদালতের শরণাপন্ন হয়েছিলেন।

ওই নারী আদালতে অভিযোগ করেছিলেন, এসসিআরএলের একটি আইনের কারণে তিনি মাথায় হিজাব পরতে পারছেন না, যার ফলে তার ধর্মীয় স্বাধীনতা ব্যাহত হচ্ছে। বেলজিয়ামের একটি আদালতে শুনানির পর মামলাটিকে ইইউর শীর্ষ আদালতে পাঠানো হয়।

সিজেইইউর রায়ে বলা হয়েছে, হিজাব নিষিদ্ধ করার আইনের কারণে যদি কোনো ধর্ম বা বর্ণের মানুষের জন্য সমস্যা তৈরি হয়, তা হলে সংশ্লিষ্ট কোম্পানিকে আদালতে প্রমাণ করতে হবে যে, আইনটি প্রয়োগ করা জরুরি।

সম্প্রতি ইরানে নৈতিকতা পুলিশের হেফাজতে মাহসা আমিনি নামে এক তরুণীর মৃত্যুর ঘটনায় দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। ওই তরুণীর মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে পুলিশের বিরুদ্ধে তাকে মারধরের অভিযোগ করা হয়। তবে এই অভিযোগ অস্বীকার করেছে কর্তৃপক্ষ।

চলমান বিক্ষোভে এখন পর্যন্ত শতাধিক মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস। এ ছাড়া গ্রেপ্তার হয়েছে হাজার হাজার বিক্ষোভকারী।

চেক লেখার সময় এই কাজটি করলে সর্বস্বান্ত হতে পারেন

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.