Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home হুজুর সেজে ধর্ষককে ধরলেন পুলিশ কর্মকর্তা
জাতীয় বিভাগীয় সংবাদ সিলেট

হুজুর সেজে ধর্ষককে ধরলেন পুলিশ কর্মকর্তা

By Saleh MohammadAugust 18, 20192 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : হুজুর সেজে ধর্ষণ মামলার আসামি রেজওয়ান মিয়াকে গ্রেফতার করা হয়েছে পুলিশ। শনিবার বিকেলে সিলেটের জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের বালিপাড়া গ্রামে অভিনব কৌশলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রেজওয়ান জৈন্তাপুরের দরবস্ত ইউনিয়নের শুকইনপুর গ্রামের আহমদ আলীর ছেলে।

জানা গেছে, রেজওয়ান নিজের ভাতিজিকে অপহরণ করে নিয়ে দূরবর্তী গ্রামের এক সিএনজি অটোরিকশাচালকের বাড়িতে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করেন। এ ঘটনায় ধর্ষিতার পিতা সামাজিকভাবে বিচার চেয়েও ন্যায়বিচার পাননি।

অপরদিকে, ধর্ষণের ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং ধর্ষণের আলামত নষ্ট করতে বিচারের নামে স্থানীয় ইউপি সদস্য সময়ক্ষেপণ করতে থাকেন।

ন্যায়বিচার না পেয়ে অবশেষে ভিকটিম বাদী হয়ে ঘটনার ২ মাস পর গত ১৭ জুলাই জৈন্তাপুর মডেল থানায় ধর্ষক রেজওয়ানকে প্রধান আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেন।

পুলিশ সরেজমিন তদন্ত করে ঘটনার সত্যতা পায় এবং ধর্ষক রেজওয়ান ইতোপূর্বে এ ধরনের একাধিক অপকর্ম করে কারাভোগ করেছে বলে তথ্য বেরিয়ে আসে। কারাভোগ করে বের হওয়ার কিছুদিনের মধ্যে সে ভাতিজিকে অপহরণ করে আটকে রেখে ধর্ষণের ঘটনা ঘটায়।

পুলিশ গত ১৮ জুলাই ভিকটিমের লিখিত অভিযোগটিকে মামলা হিসেবে গণ্য করে যার নম্বর- ৮/১০৪। মামলার প্রকৃত রহস্য অনুসন্ধান ও ধর্ষক রেজওয়ানকে আটকের জন্য পুলিশের একাধিক টিম উপজেলা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে চতুর ধর্ষক পালিয়ে যায়।

এদিকে, পুলিশ ঘটনার প্রকৃত রহস্য অনুসন্ধান করতে মামলাটি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে এবং ধর্ষককে আটক করতে মরিয়া হয়ে উঠে পুলিশ। অবশেষে পুলিশ আসামিকে গ্রেফতার করতে ছন্দবেশ ধারণ করে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করতে থাকে।

এক পর্যায়ে জৈন্তাপুর মডেল থানার এসআই আজিজুর রহমান হাজীর বেশ ধারণ করে শনিবার বেলা ৩টায় উপজেলার ফতেপুর (হরিপুর) ইউনিয়নের বালিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষক রেজওয়ান মিয়াকে আটক করেন।

জৈন্তাপুর মডেল থানার ওসি শ্যামল বণিক ধর্ষককে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ধর্ষক রেজওয়ান ইতোপূর্বে এ ধরনের অপরাধ করে কারাবরণ করেছে। কারাবরণ করে বের হয়েই সে আবার এই ধর্ষণের ঘটনাটি ঘটায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের কথা স্বীকার করেছে।

আসামিকে রোববার আদালতে নিয়ে রিমান্ড চাওয়া হবে বলেও জানান ওসি শ্যামল বণিক।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় ‘হুজুর’ কর্মকর্তা ধরলেন ধর্ষককে পুলিশ বিভাগীয় সংবাদ সিলেট সেজে
Saleh Mohammad
  • Facebook
  • X (Twitter)

Related Posts
ক্ষমতা

‘জামায়াত ক্ষমতায় এলে নারী শিক্ষার্থীদের স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ দেওয়া হবে’

February 4, 2026
ইসি মাছউদ

শেরপুর-৩ আসনে ১২ ফেব্রুয়ারির আগে নতুন তফসিল দেওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

February 4, 2026
ইসি

নির্বাচন ঘিরে যে সতর্কবার্তা ইসির

February 4, 2026
Latest News
ক্ষমতা

‘জামায়াত ক্ষমতায় এলে নারী শিক্ষার্থীদের স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ দেওয়া হবে’

ইসি মাছউদ

শেরপুর-৩ আসনে ১২ ফেব্রুয়ারির আগে নতুন তফসিল দেওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

ইসি

নির্বাচন ঘিরে যে সতর্কবার্তা ইসির

ম্যাজিস্ট্রেট নিয়োগ

সারাদেশে নির্বাচনে দায়িত্ব পালনে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

Ghior thana

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচিকে হত্যাচেষ্টার অভিযোগ!

রায়পুরায়

রায়পুরায় গুলিতে নিহত সপ্তম শ্রেণির ছাত্র

এমভিএনও সিম

চালু হয়েছে দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম

শীত

শীত নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

Students

রণক্ষেত্র নরসিংদী, ব্যাপক সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের

ইসির নতুন সতর্কবার্তা

কর্মকর্তাদের জন্য ইসির নতুন সতর্কবার্তা

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.