
ওই ঘটনার নিন্দা জানিয়ে (১০ জানুয়ারি) হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত চিঠিতে মেলানিয়া লেখেন, ‘আমাদের ক্যাপিটলে যে সহিংসতা, তার নিন্দা জানাই। হানাহানি কখনোই গ্রহণযোগ্য নয়। গত সপ্তাহে যা ঘটেছে, তাতে আমি হতাশ। ওই ঘটনায় আমার হৃদয় ভেঙে গেছে।’
হামলার সময় নিহত চার ট্রাম্প-সমর্থক ও ক্যাপিটল পুলিশ কর্মকর্তার পরিবারের প্রতি সমবেদনা জানান মেলানিয়া। তিনি লেখেন, ‘এই মুহূর্তে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা অ্যাশলি ব্যাবিট, বেঞ্জামিন ফিলিপস, কেভিন গ্রিসন, রোসেন বয়ল্যান্ড ও ক্যাপিটল পুলিশ কর্মকর্তা ব্রায়ান সিকনিক ও হাওয়ার্ড লিবেনগুডকে আমি স্মরণ করছি। তাঁদের পরিবারের সদস্যরা যেন এই কঠিন সময় পাড়ি দেওয়ার শক্তি পান, সেই প্রার্থনা করি।’
অন্যদিকে সিএনএন-এর তথ্যমতে (৬ জানুয়ারি) ক্যাপিটল হিলে হামলার সময় মেলানিয়া ফটোশুটে উপস্থিত ছিলেন। বর্বর হামলা চলাকালীন মেলানিয়ার এমন কর্মকাণ্ড নিয়ে ব্যাপক সমালোচনা হয় সামজিক যোগাযোগ মাধ্যমে। মেলানিয়া ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘এমন হৃদয়বিদারক ঘটনার মধ্যেও আমাকে নিয়ে কুরুচিপূর্ণ, লাগামহীন কথাবার্তা ছড়ানো হয়েছে। এগুলো উদ্দেশ্য প্রণোদিত। যারা আলোচনায় থাকতে চায় এবং নিজেদের একটা উদ্দেশ্য আছে, তারাই এমন কাজ করেছে। বলেন মার্কিন ফার্স্ট লেডি।
তিনি বলেন, ‘এমন হৃদয়বিদারক ঘটনার মধ্যেও আমাকে নিয়ে কুরুচিপূর্ণ জল্পনা, লাগামহীন ব্যক্তি আক্রমণ এবং ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক অভিযোগ করা হয়েছে। এগুলো তারাই করেছে, যারা আলোচনায় থাকতে চায় এবং নিজেদের একটা উদ্দেশ্য আছে। অথচ দেশ ও দেশের মানুষদের শুশ্রূষার এটাই সময়। এই সময়কে ব্যক্তিগত লাভের জন্য কাজে লাগানো উচিত নয়।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



