
সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন আনুশকা শর্মা। ভিডিওটিতে দেখা যায়, বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক রাজন শঙ্করন এবং বিশিষ্ট শিল্পোদ্যোগী নমিতা থাপার আধুনিক স্বাস্থ্যব্যবস্থায় হোমিওপ্যাথির ভূমিকা নিয়ে আলোচনা করছেন। সেখানে প্রতিটি চিকিৎসাপদ্ধতির সহাবস্থান ও সমন্বয়ের ওপর জোর দেওয়া হয়।
ভিডিওর কথোপকথনে চিকিৎসক রাজন শঙ্করন বলেন, ‘হোমিওপ্যাথি আসলে কোনো নির্দিষ্ট রোগের চিকিৎসা করে না, বরং মানুষের চিকিৎসা করে। মানুষকে ভেতর থেকে সুস্থ করার মাধ্যমেই তার রোগও সেরে ওঠে।’
আর সেই ভিডিও শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘আমার জীবনে সুস্থ থাকার পেছনে হোমিওপ্যাথি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। চিকিৎসক রাজন শঙ্করনের চিকিৎসাপদ্ধতি আমাকে ভীষণভাবে সাহায্য করেছে। স্বাস্থ্য-সচেতন জীবনযাপন সম্পর্কে তার চিন্তাভাবনাকে আমি ভীষণ মূল্য দিই।‘
আনুশকার এই পোস্টের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল বিতর্ক শুরু হয়। বিজ্ঞানমনস্ক ও আধুনিক চিকিৎসাব্যবস্থার সমর্থকদের একাংশ এই পোস্টের কড়া সমালোচনা করেন। সমালোচকদের দাবি, যেখানে আধুনিক বিজ্ঞান এখনো হোমিওপ্যাথি চিকিৎসাকে পুরোপুরি স্বীকৃতি দেয় না, সেখানে একজন সেলিব্রিটি হয়ে এমন অবৈজ্ঞানিক পদ্ধতির প্রচার করা অনুচিত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



