Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক হোয়াইট হাউজের অভিষেক অনুষ্ঠানে শি জিনপিংকে আমন্ত্রণ জানালেন ট্রাম্প
আন্তর্জাতিক

হোয়াইট হাউজের অভিষেক অনুষ্ঠানে শি জিনপিংকে আমন্ত্রণ জানালেন ট্রাম্প

By Bhuiyan Md TomalDecember 12, 20242 Mins Read

হোয়াইট হাউজের অভিষেক অনুষ্ঠানে শি জিনপিংকে আমন্ত্রণ জানালেন ট্রাম্প

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : ভূরাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বী চীনের বিরুদ্ধে নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বৈরিতা ভুলে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে আগামী ২০ জানুয়ারী অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প।

বুধবার (১১ ডিসেম্বর) সিবিএস নিউজ একাধিক সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে।

গত মাসে ট্রাম্প জানান, চীনের পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক এবং কানাডা ও মেক্সিকো থেকে আমদানীকৃত সব পণ্যের ওপর ২৫ শতাংশ কর আরোপ করবেন, যা তার প্রথম দিকের নির্বাহী আদেশের একটি হবে। তবে অভিষেক অনুষ্ঠানে শি জিনপিংকে আমন্ত্রণ জানিয়ে সম্পর্কে বরফ গলার ইঙ্গিত দিচ্ছেন কি ট্রাম্প?

প্রতিবেদন অনুযায়ী, নির্বাচনে জয়ের পরপরই নভেম্বরের শুরুতে ট্রাম্প শিকে আমন্ত্রণ জানিয়েছিলেন তবে চীনা প্রেসিডেন্ট আমন্ত্রণ গ্রহণ করেছেন কিনা তা স্পষ্ট নয়।

ওয়াশিংটনে চীনা দূতাবাসের একজন মুখপাত্র তাৎক্ষণিকভাবে মন্তব্য করেননি। ট্রাম্প প্রশাসন জানুয়ারিতে হোয়াইট হাউজের অভিষেক অনুষ্ঠানে বেশ কয়েকজন বিশ্বনেতাকে অতিথি করার জন্য প্রস্তুতি নিচ্ছে।

সিবিএস নিউজ অনুসারে, চীনা কোম্পানি টিকটক বর্তমানে মার্কিন আদালতে নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়াই করছে। গত সপ্তাহে নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করছে।

উল্লেখযোগ্যভাবে, নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে ৩১২ ইলেক্টোরাল ভোট পেয়ে ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে পরাজিত করার পর দ্বিতীয় মেয়াদে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জয়ী হন ট্রাম্প। যেখানে কমলা পান মাত্র ২২৬ ইলেক্টোরাল ভোট।

২০২০ সালে হেরেও হার মানতে অস্বীকার করেছিলেন ট্রাম্প। তবে সেখান থেকে ফিরে এসে ফের একবার হোয়াইট হাউজ দখল করতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে এভাবে শুধুমাত্র এক একজন মার্কিন প্রেসিডেন্টই নির্বাচনে হেরে যাওয়ার ৪ বছর পরে ফের হোয়াইট হাউজের বাসিন্দা হয়েছিলেন।

১৮৯২ সালের মার্কিন নির্বাচনে গ্রোভার ক্লিভল্যান্ড জয়ী হয়েছিলেন। এই ডেমোক্র্যাট ১৮৮৫ থেকে ১১৮৯ মার্কিন যুক্তরাষ্ট্রের ২২তম প্রেসিডেন্ট ছিলেন। এরপর ১৮৮৮ সালে অনুষ্ঠিত ভোটে তিনি হেরে গিয়েছিলেন। তবে ১৮৯২ সালে ফের তিনি নির্বাচনে জিতে যুক্তরাষ্ট্রর ২৪তম প্রেসিডেন্ট হয়েছিলেন। আর প্রায় শোয়া শতক পর ট্রাম্পও সেই কীর্তি করে দেখালেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

June 24, 2026
জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

June 24, 2026
ভিসা নীতি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

June 24, 2026

Latest News

Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

ভিসা নীতি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

জাহাজ

হরমুজ নিয়ে অগ্রগতি হলেও এখনো আটকা শত শত জাহাজ

ট্রাম্প

ইরান ‘ঠিকঠাক আচরণ’ না করলে কঠোর ব্যবস্থা : ট্রাম্প

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa