Advertisement
জুমবাংলা ডেস্ক: কোনও দেশবিরোধী অপশক্তি যেন দেশের চলমান উন্নয়নের ধারা ব্যাহত করতে না পারে সেজন্য সকলকে সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী নূরজ্জামান আহমেদ।

তিনি বলেন, ‘বাংলাদেশ সঠিক নেতৃত্বে সঠিক পথে রয়েছে। দেশ পরিচালনায় প্রধানমন্ত্রী দক্ষতার স্বাক্ষর রাখায় সম্প্রতি বিশ্বনেতারাও তাঁর ভূয়সী প্রশংসা করেছেন। এ প্রশংসা দেখে বিদেশি প্রভুদের কাছে ধরনা দেয়া বিরোধী পক্ষের মাথা খারাপ হয়ে গিয়েছে। তারা বিভিন্ন আশঙ্কার গল্প বানিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাই সকলকে সতর্ক ও সোচ্চার থাকতে হবে।’

মন্ত্রী আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে রংপুর বিভাগ সমিতি, ঢাকার বার্ষিক সাধারণ সভা ও মেধাবী শিক্ষার্থীদের মোঃ আনোয়ারুল গনি শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান।

কোনও মেধাবী শিক্ষার্থী যেন অকালে ঝড়ে না যায় এজন্য সমাজের বিত্তবান ও বিভিন্ন সমিতিকে সরকারের পাশাপাশি মানবিক সেবার ব্রত নিয়ে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি

রংপুর বিভাগ সমিতি, ঢাকার বার্ষিক সাধারণ সভা প্রস্তুতি উপ-কমিটির আহ্বায়ক মোঃ আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি ও সাবেক সচিব ড. মোঃ নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পুলিশের ডিআইজি আবু কালাম সিদ্দিক, সাবেক সিনিয়র সচিব মোঃ মাহফুজুর রহমান, ভূমি মন্ত্রণালয়ের সচিব মোঃ খলিলুর রহমান, সাবেক সচিব রেজাউল আহসান, বঙ্গবন্ধু সেটেলাইটের চেয়ারম্যান প্রকৌশলী ড. শাহজাহান মাহমুদ, সমিতির শিক্ষাবৃত্তি উপ-কমিটির আহ্বায়ক মোঃ কফিল উদ্দিন ও পিএসসির সদস্য প্রফেসর ড. নূরজাহান বেগম উপস্থিত ছিলেন।

১০১ মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি তুলে দেন সমাজকল্যাণ মন্ত্রী ও সমিতির নেতৃবৃন্দ।

এর আগে, রংপুর বিভাগ সমিতি, ঢাকার বার্ষিক সাধারণ সভায় সাবেক ধর্ম সচিব মোঃ নুরুল ইসলামকে সমিতির সভাপতি এবং বাংলাদেশ পুলিশের ডিআইজি মোঃ আবু কালাম সিদ্দিককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক সমিতির সিনিয়র সদস্যদের পরামর্শক্রমে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি খুব শিগগিরই ঘোষণা করবে।

পরে মনোজ্ঞ এক সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.