Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: রবিবার (১৫ আগস্ট) আফগানিস্তানে ক্ষমতায় আসে তালেবান। মঙ্গলবার তালেবানের পতাকার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়। মিছিলে তালেবানের গুলিতে তিনজন নিহত হয়। বিক্ষোভ গতকালও অব্যাহত ছিল। ১০০ বছর আগে ব্রিটিশদের হাত থেকে সম্পূর্ণ স্বাধীন হওয়ার পর থেকে অন্তত ১৮ বার বদলেছে কাবুলের পতাকা।

১৯০১ সাল থেকে ১৯১৯ সাল পর্যন্ত আফগানিস্তান শাসন করেছেন সম্রাট হাবিবুল্লাহ খান। তার রাজত্বে যে পতাকার প্রচলন হয় তার মাঝে একটি মসজিদের ছবি ছিল। মসজিদের ঠিক নিচে ছিল গুণচিহ্নের মতো অবস্থানে দুটি তলোয়ারের ছবি। এই পুরোটাকে ঘিরে ছিল ফুলের গোলাকার মালা।

১৯২১ সালে ব্রিটিশদের হাত থেকে পুরোপুরি মুক্তিলাভ করে আফগানরা। তখন রাজা ছিলেন আমানুল্লাহ খান। পতাকার ভেতরের মসজিদের ছবি একটু বদলে দিলেন তিনি। নিচে তলোয়ারের আকারও খুব ছোট করে দিলেন এবং ঘিরে থাকা গোলাকার ফুলের মালার বদলে আট চূড়াবিশিষ্ট একটি নকশা এঁকে দেন। নতুন রূপের পতাকা পেল আফগানিস্তান। এর পাঁচ বছর পর ১৯২৬ সালে ফের তিনি পতাকার নকশা বদলে দেন।

এরপর ১৯২৯ সালে, ১৯৩৩ সালে মুহাম্মদ জহির শাহ ক্ষমতায় আসেন এবং পতাকার বদল ঘটান। ১৯৭৩ সাল পর্যন্ত এই পতাকাই বহাল ছিল।

১৯৭৪, ১৯৭৮, ১৯৭৯ সালেও কাবুলের পতাকায় পরিবর্তন আসে। ১৯৯২ সালে কাবুলের দখল নেয় মুজাহিদিন। বুরহানুদ্দিন রব্বানি হন নতুন প্রেসিডেন্ট। তার আমলে ফের পতাকা বদলে যায় অনেকটাই। সবুজ, কালো এবং সাদা এই তিন রঙে সেজে ওঠে পতাকা। আমানুল্লাহ এবং নাদির শাহের আমলে পতাকার মাঝে যে নকশা ছিল, সেই দুইয়ের মিশেলে নতুন নকশা বানানো হয়।

১৯৯৬ সালে আফগানিস্তানে তালেবানের শাসন শুরু হয়। সাদা কাপড়ের মাঝে কালো হরফে কালেমা শাহাদাত লেখা পতাকা ওড়ে কাবুলে।

২০০১ সালে আফগানিস্তানের দখল নেয় আমেরিকার সেনা। রব্বানি ফের ক্ষমতায় ফেরেন। তার সঙ্গে ফের আরও একবার পতাকার বদল ঘটে। এরপর প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের আমলে ২০০৪ ও ২০১৩ সালে এবং আশরাফ ঘানির আমলে ২০১৪ সালে পতাকা বদলায়।

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.