Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ১০ কোটি টাকা মূল্যের নকল ওষুধ জব্দ, আটক ২
বরিশাল বিভাগীয় সংবাদ

১০ কোটি টাকা মূল্যের নকল ওষুধ জব্দ, আটক ২

By Saiful IslamJune 15, 20202 Mins Read

১০ কোটি টাকা মূল্যের নকল ওষুধ জব্দ, আটক ২

Advertisement
জুমবাংলা ডেস্ক : বরিশালে নগরীর সাগরদীতে নকল ওষুধের কারখানা ‘হদুয়া লজ’-এ অভিযান চালিয়ে ৮টি খ্যাতনামা ওষুধ কোম্পানীর মোড়কে উৎপাদিত প্রায় ১০ কোটি টাকা মূল্যের নকল ওষুধ, ওষুধ তৈরির কাঁচামাল এবং সরঞ্জাম জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ওষুধ প্রশাসন এবং পুলিশের সহায়তায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে কারখানাটি সিলগালা করে দেয়া হয়। এসময় নকল ওষুধ উৎপাদন ও বিপননের সাথে জড়িত থাকায় কারখানাসংশ্লিস্ট ২ জনকে আটক করে এক বছর করে কারাদণ্ড, আড়াই লাখ টাকা করে ৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস করে কারাদণ্ডাদেশ দেয়া হয়।

আটককৃতরা হচ্ছেন- কারখানার প্রধান পরিচালক মাসুম বিল্লাহ এবং তার সহযোগী নূরে আলম গাজী। মাসুম বিল্লাহ ঢাকার ওষুধ ব্যবসায়ী সাইফুল ইসলামের ভাগ্নে।

বিকেলে জব্দকৃত নকল ওষুধ ও কাঁচামাল নগরীর রসুলপুর চরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা দেয়া হয়।

জেলা প্রশাসন সূত্র থেকে জানা গেছে, ওই এলাকার হদুয়া লজ-২ নামের বহুতল ভবনে বিভিন্ন কোম্পানীর নকল ওষুধ তৈরীর কার্যক্রম চলছিলো। ওই বাড়ির মালিক সাইফুল ইসলাম ঢাকার বাবু বাজারে ওষুধের ব্যবসা করেন। বরিশালে তার বাড়িতে উৎপাদিত এসব নকল ওষুধে খ্যাতনামা বিভিন্ন ওষুধ কোম্পানীর মোড়ক লাগিয়ে ঢাকায় তার ব্যবসা প্রতিষ্ঠানে পাঠানো হতো। সেখান থেকে ওই ওষুধ ছড়িয়ে দেয়া হতো বিভিন্ন জেলায়। বরিশালের কেমিস্ট ল্যাবরেটরীজের জেনারেল ম্যানেজার কাজল ঘোষ জানান, তাদের কোম্পানীরসহ বিভিন্ন ওষুধ কোম্পানীর মোড়কে ওই কারখানায় নকল ওষুধ উৎপাদন করে বাজারজাত করা হতো।

অভিযানে নকল ওষুধ এবং প্রসাধনী তৈরীর সময় মাসুম বিল্লাহ এবং তার সহযোগী নূরে আলমকে হাতেনাতে আটক করা হয়। তারা নকল ওষুধ তৈরীর কথা স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত তাদের ২জনকে আটক করে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়ে দেয়া হয়। একই সাথে কারখানাটি সিলগালা করে দেয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান জানিয়েছেন, অনুমোদনহীন কারখানায় নকল ওষুধ তৈরীর সাথে জড়িত অন্যান্যদের আইনের আওতায় আনা হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026
গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

July 22, 2026
মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

July 22, 2026

Latest News

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

Husband

ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa