Advertisement

জুমবাংলা ডেস্ক : খাদ্য মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত তিন পদে ১০ জনকে নিয়োগ দেয়া হবে।

পদের নাম: সাঁট লিপিকার কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ৪টি

যােগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ৪৫ ও ৭০ শব্দের গতি, কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০ শব্দের গতি থাকতে হবে।

বেতনস্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ১টি

যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২০ শব্দের গতি থাকতে হবে।

বেতনস্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ৫টি

যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতনস্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

আবেদনের নিয়ম: অনলাইনে mofood.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ৪ মার্চ সকাল ৯টা থেকে ৪ এপ্রিল বিকাল ৫টা পর্যন্ত।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.