Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষের কাউন্টডাউন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
জাতীয় স্লাইডার

১০ জানুয়ারি বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষের কাউন্টডাউন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

By Hasan MajorDecember 5, 2019Updated:December 5, 20192 Mins Read

১০ জানুয়ারি বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষের কাউন্টডাউন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Advertisement
জুমবাংলা ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষ উদযাপনের কাউন্টডাউন আগামী ১০ জানুয়ারিতে সারাদেশে শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয়ভাবে কাউন্টডাউন উদ্বোধন করবেন। প্রতিটি জেলা এবং উপজেলা ও সকল পাবলিক প্লেসে একই সঙ্গে কাউন্টডাউন শুরু হবে।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনিষ্টিটিউটে আজ অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এই তথ্য প্রকাশ করা হয়।

সভায় তথ্যপ্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম শতবার্ষ উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান অধ্যাপক রফিকুল ইসলাম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম শতবার্ষ উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির চীফ কো-অর্ডিনেটর ড. কামাল আবদুল নাসের চৌধুরী সভা পরিচালনা করেন।

সভায় মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসেন, তথ্য সচিব আবদুল মালেক, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ এবং জনপ্রশাসন সচিব ফয়েজ আহমেদ এবং বিভিন্ন সংবাদপত্র ও ইলেক্ট্রনিক মিডিয়ার সম্পাদকগণ ও সিনিয়ির সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

তথ্য প্রতিমন্ত্রী মুরাদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষ উদযাপনের আগে সারাদেশে ১০ জানুয়ারিতে মুজিব বর্ষের কাউন্টডাউন শুরু হবে। তিনি জন্ম শতবর্ষ উদযাপনের জন্য কাউন্টডাউন শুরু করতে সকল প্রস্তুতি নিতে সকলের প্রতি বিশেষ করে প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ার প্রতি আহবান জানান।

অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, ১০ জানুয়ারি কাউন্টডাউন শুরু হলেও বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষের প্রধান কর্মসূচী শুরু হবে আগামী ১৭ মার্চ। তিনি বলেন, আমরা স্বতঃস্ফূর্ত ভাবে জন্ম শতবর্ষ উদযাপনের জন্য কাউন্টডাউন শুরু করব। তিনি আরো বলেন, জন্ম শতবর্ষ উদযাপনের স্বতঃস্ফূততা নিভর্র করবে তরুন প্রজন্মের অংশগ্রহণের ওপর। তিনি উদযাপন কর্মসূচিতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

১০ জানুয়ারি বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষের কাউন্টডাউন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীকামাল আবদুল নাসের চ্যেধুরী তার বক্তব্যে বলেন, কাউন্টডাউনের জন্য বিভাগীয় কমিশনারগণ, ডেপুটি কমিশনারগণ, এবং সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যাক্তিত্বদের সমন্বয়ে প্রতিটি বিভাগীয় শহর, জেলা শহর, সিটি কর্পোরেশন এবং উপজেলায় ডিসপ্লে বোর্ড স্থাপন করা হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী ১০ জানুয়ারি কেন্দ্রীয় ভাবে কাউন্টডাউনের উদ্বোধন করবেন।

তিনি আরো বলেন, ১০ জানুয়ারি জাতির জন্য একটি ঐতিহাসিক দিন। আমরা এই দিনে কাউন্টডাউন শুরু করতে যাচ্ছি। জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগ কাউন্টডাউন ইভেন্টটি সমন্বয় করবে। কাউন্টডাউনের জন্য জাতীয় সংসদের সামনে মানিক মিয়া এভিনিউতে একটি বড় ডিসপ্লে বোর্ড স্থাপন করা হবে। এ ছাড়া সারাদেশে পাবলিক প্লেসগুলোতে কাউন্টডাউন ডিসপ্লে বোর্ড স্থাপন করা হবে।

তিনি ভাব গম্ভীর পরিবেশে জন্ম শতবর্ষ উদযাপনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতি আহবান জানান।

বাংলাদেশ ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পযর্ন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষির্কী উদযাপন করতে যাচ্ছে। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

June 24, 2026
শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

June 24, 2026
মালয়েশিয়ার শ্রমবাজার

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

June 24, 2026

Latest News

মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

মালয়েশিয়ার শ্রমবাজার

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

ডিসি সারওয়ার

মাজারের টাকা নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল

bobby-hajjaj

জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : ববি হাজ্জাজ

মোটরসাইকেল চালক

সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

সঞ্চয়পত্র বিক্রি

সঞ্চয়পত্র বিক্রিতে নতুন নির্দেশনা

পেনশন

পেনশন নিয়ে বড় সুখবর

বৃষ্টি

উত্তরে বন্যার শঙ্কা, যেসব অঞ্চলে হতে পারে বৃষ্টি

স্বাস্থ্য কর্মকর্তা

হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিতে চান স্বাস্থ্য কর্মকর্তা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa