Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ রাজশাহী ১১৫ কোটি টাকা ঋণ নিয়ে ভারতে পালালেন দম্পতি
বিভাগীয় সংবাদ রাজশাহী

১১৫ কোটি টাকা ঋণ নিয়ে ভারতে পালালেন দম্পতি

By Shamim Rezaঅক্টোবর 23, 2019Updated:অক্টোবর 23, 20193 Mins Read

image-235444-1571777976
বন্ধ হয়ে পড়ে আছে গোপাল আগরওয়ালার বগুড়ার জেএন ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ছবি-সংগৃহীত
Advertisement
জুমবাংলা ডেস্ক : ব্যাংক থেকে ১১৫ কোটি টাকা ঋণ নিয়ে ভারতে পালিয়েছেন বলে গুঞ্জন উঠেছে নওগাঁ জেলার সদর থানায় এক দম্পতির বিরুদ্ধে।

গত ৯ অক্টোবর সাউথইস্ট ব্যাংকের নওগাঁ শাখার প্রধান কামারুজ্জামান সদর থানায় ওই দম্পত্তির বিরুদ্ধে এমনই একটি অভিযোগ করেছেন।

অভিযুক্তরা হলেন – নওগাঁ শহরের লিটন ব্রিজ মোড়ের বাসিন্দা গোপাল আগরওয়ালা (৫৬) এবং তার স্ত্রী দীপা আগরওয়ালা (৪৮)।

গোপাল আগরওয়ালা বগুড়ার জেএন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও তার স্ত্রী দীপা মেসার্স শুভ ফিড প্রসেসিংয়ের স্বত্বাধিকারী বলে জানা গেছে।

সাউথইস্ট ব্যাংকের নওগাঁ শাখার প্রধানের করা অভিযোগ সূত্রে জানা গেছে, গোপাল আগরওয়ালা ও তার স্ত্রী দীপা আগরওয়ালা সাউথইস্ট ব্যাংকের নওগাঁ শাখা থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ঋণ সুবিধার জন্য আবেদন করেন।

তাদের অর্জিত সম্পত্তির ভিত্তিতে ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকের নামে বিভিন্ন ধরনের ঋণ সুবিধা মঞ্জুর করে।

গোপাল আগরওয়ালাকে ৮৪ কোটি ১৩ লাখ ৮৮ হাজার টাকা এবং তার স্ত্রী দীপাকে ৩০ কোটি ৮০ লাখ ১৪ হাজারসহ মোট ১১৪ কোটি ৯৪ লাখ ২ হাজার টাকা প্রদান করে সাউথইস্ট ব্যাংকের নওগাঁ শাখা।

কিন্তু পরবর্তীতে তারা নির্ধারিত সময়ে ব্যাংককে ঋণ পরিশোধ না করে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকে।

এ দম্পতির ব্যবসায়িক দিক বিবেচনা করে তাদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকাসহ গৃহীত ঋণের টাকা পরিশোধের সময় বাড়িয়ে দেয় ব্যাংক কর্তৃপক্ষ।

কিন্তু কয়েকদিন পরই তারা ব্যাংকের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে আত্মগোপনে চলে যায়।

ব্যাংক কর্তৃপক্ষ তাদের খোঁজে লোক পাঠালে তারা জানতে পারেন, ওই আগারওয়ালা দম্পতি ব্যাংকের ঋণ পরিশোধ না করে ভারতে অবস্থান করছেন।

এ তথ্য পাওয়ার পর গত ১৫ অক্টোবর বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা জগন্নাথনগর এলাকায় অবস্থিত গোপাল আগারওয়ালার জেএন ইন্ডাস্ট্রিজ লিমিটেডে সাউথইস্ট ব্যাংক নওগাঁ শাখার পক্ষ থেকে সম্পত্তির তফসিল উল্লেখ করে নোটিশ ঝোলানো হয়।

সেখানে উল্লেখ করা হয়েছে, মোট ৪৩৪ শতক জমিতে অবস্থি (১৩ দশমিক ১৫১ বিঘা) ইন্ডাস্ট্রির সব কার্যক্রম বন্ধ, ভেতরের সরঞ্জামগুলোতে মরিচা ধরা শুরু করেছে। গুদাম ঘরগুলো ফাঁকা রয়েছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে তিনজন কর্মচারীকে দেখভালের জন্য রাখা হয়েছে। প্রতিষ্ঠানে যে ৪৫ জন কর্মচারী ছিল তাদের গত দুই মাস থেকে বেতন দেয়া হয়নি।

জেএন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভেতরে পূর্ব দিকে প্রায় ১ বিঘা জায়গার ওপর রয়েছে দীপা আগরওয়ালার মেসার্স শুভ ফিড প্রসেসিং। মূলত এটি একটি গুদামঘর। এটিও সম্পূর্ণ ফাঁকা রয়েছে। বাস্তবে এ নামের কম্পানির কোনো কার্যক্রম নেই। এখানে প্রয়োজনে কখনও কখনও জেএন ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ধান রাখা হতো।

এমন প্রতিষ্ঠান দুটিকে কেন ১১৫ কোটি টাকা ঋণ দিল ব্যাংক তা বোধগম্য নয় স্থানীয় ও জেএন ইন্ডাস্ট্রিজের কর্মচারীদের।

বিমান নামে এক কর্মচারী বলেন, গত ১২ বছর থেকে এ প্রতিষ্ঠানে কাজ করে জীবিকা নির্বাহ করছি। কিন্তু তিন মাস আগে থেকে হঠাৎ করে প্রতিষ্ঠানের কার্যক্রম ধীরে ধীরে বন্ধ করে দেয়া হতে থাকে। মালিক এখানে আসা বন্ধ করে দেন। পরে আমরা জানতে পারি মালিক বাংলাদেশে ছেড়ে চলে গেছেন।

স্থানীয়রা জানান, এমন নাম সর্বস্ব প্রতিষ্ঠানকে ঋণ দেয়া মানেই এতে ঘাপলা রয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ যোগসাজশে মোটা অঙ্কের টাকা ঘুষ খেয়ে ওই প্রতিষ্ঠানের নামে প্রায় দেড়গুণ বেশি ঋণ দিয়েছে। আর সরকার ও জনসাধারণের টাকা আত্মসাত করে এ দম্পতি এখন ভারতে পালিয়েছেন।

এ বিষয়ে থানায় অভিযোগকারী সাউথইস্ট ব্যাংক লিমিটেড নওগাঁ শাখা প্রধান কামারুজ্জামান কোনো মন্তব্য করতে রাজি হননি।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, ১১৫ কোটি টাকা ঋণ পরিশোধ না করে এক দম্পতির পলায়নের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে ওই দম্পতির সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পেয়েছেন প্রতিবেদক। সূত্র : যুগান্তর

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
jjr

প্রেমের টানে আরব থেকে পদ্মাপাড়ে: আজ বিয়ে সলেমান-সুবর্ণার

জুন 15, 2026
Ghior

ঘিওরে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

জুন 15, 2026
Atok

ধারের টাকা ফেরত না দিতেই মা-মেয়েকে কুপিয়ে হত্যা

জুন 15, 2026
Latest News
jjr

প্রেমের টানে আরব থেকে পদ্মাপাড়ে: আজ বিয়ে সলেমান-সুবর্ণার

Ghior

ঘিওরে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

Atok

ধারের টাকা ফেরত না দিতেই মা-মেয়েকে কুপিয়ে হত্যা

Former bsl

ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

মাদারীপুর

শাশুড়িকে গ্রেপ্তারের পর জামাইকে খুঁজছে পুলিশ, ঘটনা কী

প্রধান আসামি গ্রেপ্তার

মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

আওয়ামী লীগ নেতা রবিন

নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন আটক

রোগীর স্বজন

কিশোরগঞ্জে রোগীর স্বজনকে হাসপাতালে আটকে মারধরের অভিযোগ

পুলিশ কর্মকর্তা

হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

Jamayat

‘প্রয়োজনে আওয়ামী লীগ করবো, তাও জামায়াত আর করবো না’

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa