ভারতীয় গায়ক ও নায়ক দিলজিৎ দোসাঞ্জ জটিল রোগে আক্রান্ত। শরীরে পিত্তথলিতে ১১ সেন্টিমিটারের একটি পাথর রয়েছে তার। চিকিৎসক অস্ত্রোপচারের পরামর্শ দিলেও দীর্ঘ ১১ বছর পাথরটি শরীরে বয়ে বেড়াচ্ছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৫ সালে পিত্তথলিতে ১১ সেন্টিমিটারের একটি পাথর ধরা পড়ে দিলজিতের। পিত্তথলিতে এমন সমস্যা যন্ত্রণার। দীর্ঘ সময় এটি শরীরে থাকলে ইনফেকশন সহ নানা জটিলতা দেখা দিতে পারে। তাই চিকিৎসক ও কাছের মানুষরা গায়ককে অস্ত্রোপচারের কথা বলেন। যদিও এতে রাজি হননি দিলজিৎ।
এ প্রসঙ্গে গায়ক বলেন, আমাকে সকলেই বলেছিলেন অস্ত্রোপচার করিয়ে নিতে। কিন্তু পিত্তথলিতে পাথরের জন্য আমার কোনও সমস্যা হচ্ছে না। তাই শুধু শুধু কেন অস্ত্রোপচার করাবো?
দিলজিৎ আরও বলেন, আমার বিশ্বাস, ওই জিনিসটা চলে গিয়েছে। কিন্তু তার পরও নিজের সুবিধার্থে ওষুধটা সঙ্গে নিয়ে ঘুরি। যদিও ব্যবহার করতে হয় না। আমি আমার পরিবারকে বলিনি, বন্ধুদের বলিনি, কাউকেই বলিনি — এটা গোপনই ছিল যা আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
শৈশবে দারিদ্র দেখে বড় হয়েছেন দিলজিৎ। তাই ক্যারিয়ারে নেশার মতো অর্থ উপার্জন করেন। অকারণে টাকা খরচ করেন না। যদিও বর্তমানে অর্থকে অশান্তির মূল বলেই মনে করেন। গায়কের মতে, টাকা ক্ষমতা এনে দেয়। সব কিছুই আসলে অর্থকে ঘিরে। কিন্তু কখনও কখনও এটি হয়ে দাঁড়ায় অশান্তির মূল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



