Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ১১ বছর বয়সী শিশুর চালানো পিকআপের ধাক্কায় প্রাণ গেল ৮ ভিক্ষুর
আন্তর্জাতিক

১১ বছর বয়সী শিশুর চালানো পিকআপের ধাক্কায় প্রাণ গেল ৮ ভিক্ষুর

By Shamim RezaJuly 2, 20262 Mins Read

থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে ১১ বছর বয়সি এক শিশুর চালানো একটি পিকআপ ট্রাকের ধাক্কায় তীর্থযাত্রায় থাকা বৌদ্ধ ভিক্ষুদের অন্তত আটজন নিহত হয়েছেন।

Thailand

Advertisement

বৃহস্পতিবার (২ জুলাই) ঘটে যাওয়া এ দুর্ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানী ব্যাংকক থেকে প্রায় ৬০০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত মুকদাহান প্রদেশের মোট ৩৫ জন বৌদ্ধ ভিক্ষু পদযাত্রায় অংশ নিয়েছিলেন। তারা প্রায় ২৬০ কিলোমিটার দূরের উবন রাচাথানি প্রদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন। পদযাত্রা শুরুর প্রায় ৩০ মিনিটের মাথায় দুর্ঘটনাটি ঘটে।

মুকদাহানের গভর্নর ওয়ারায়ান বুননারাত জানান, ঘটনাস্থলেই পাঁচজন ভিক্ষুর মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান। আহত ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।

স্থানীয় উদ্ধারকারী সংস্থা ‘রুয়াম জাই মুকদাহান রেসকিউ অ্যাসোসিয়েশন’ প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভিক্ষুরা সড়কের একপাশে এক সারিতে হেঁটে যাচ্ছিলেন। এ সময় একটি পিকআপ ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠে যায়।

স্থানীয় পুলিশ জানিয়েছে, ১১ বছর বয়সী চালককে হেফাজতে নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় শিশু সুরক্ষা কর্মকর্তারা পৌঁছানোর পর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও তদন্তাধীন। তবে ভিক্ষুদের প্রাথমিক বক্তব্য অনুযায়ী, তারা দেখেছিলেন পিকআপটি সড়কে চলার সময় এদিক-সেদিক দুলছিলো। পরে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে গিয়ে ভিক্ষুদের ওপর আঘাত হানে। সূত্র: এপি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
পিকআপের ধাক্কা
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
খামেনি

খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়

July 2, 2026
১৯ কেজি স্বর্ণ

দুবাই থেকে আসা বিমানে মিলল ১৯ কেজি স্বর্ণ

July 2, 2026
১০২ তলা ভবনের চূড়া

১০২ তলা ভবনের চূড়ায় উঠে ব্যানার প্রদর্শন করে বিয়ের প্রস্তাব, তারপর যা ঘটলো

July 2, 2026

Latest News

খামেনি

খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়

১৯ কেজি স্বর্ণ

দুবাই থেকে আসা বিমানে মিলল ১৯ কেজি স্বর্ণ

১০২ তলা ভবনের চূড়া

১০২ তলা ভবনের চূড়ায় উঠে ব্যানার প্রদর্শন করে বিয়ের প্রস্তাব, তারপর যা ঘটলো

Soudi

প্রবাসীদের বড় স্বস্তি, ওয়ার্ক পারমিট নবায়নে সময় বাড়াল সৌদি

ট্রাম্পের আদেশ

জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার বহাল, ট্রাম্পের আদেশ খারিজ

polymarket_top7-team

বিশ্বকাপ কে জিতবে, ৪ বিলিয়ন ডলারের প্রেডিকশন মার্কেটে এগিয়ে ‘৭ দেশ’

Vumi

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত্যুর তালিকায় প্রায় ২০০০ মানুষ

ভূমিকম্প

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর ধ্বংসস্তূপ থেকে ৩ বছরের শিশুকে জীবিত উদ্ধার

টাইম স্লট

ভারতের ভিসার জন্য ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত

ভারতের হাত

এবার ভারতের হাত কেটে দেওয়ার হুঁশিয়ারি পাকিস্তানের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa