Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ১২ ঘণ্টায় কাঁচা কলা হলুদ হয়ে যায় গাজীপুরে
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

১২ ঘণ্টায় কাঁচা কলা হলুদ হয়ে যায় গাজীপুরে

By Shamim RezaOctober 25, 20193 Mins Read
Advertisement

image-236416-1572004703জুমবাংলা ডেস্ক : গাজীপুরের সবকটি বাজারে কলা পাকাতে প্রকাশ্যেই দেয়া হচ্ছে কার্বাইড জাতীয় রাসায়নিক পদার্থ। ফলে কলার বাহ্যিক রং ১২ ঘণ্টার মধ্যেই হলুদ ও আকর্ষণীয় আকার ধারণ করে। বিষাক্ত যেসব কেমিক্যাল মিশানো হচ্ছে তা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর।

রাজধানীর উত্তরায় ও শিল্পনগরীতে কলার প্রচুর চাহিদার সুযোগকে কাজে লাগিয়ে এবং প্রশাসনের নজরদারির অভাবে অসাধু কলা ব্যবসায়ীরা এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে।

অনুসন্ধানে দেখা গেছে, টঙ্গী বাজার, বৌ-বাজার, টঙ্গী নতুন বাজার, চেরাগআলী বাজার, বড়বাড়ি বাজার, বোর্ডবাজার, পুবাইল বাজার, কালিগন্জ বাজার, কালিয়াকৈর বাজার, গাজীপুর চৌরাস্থা কাচা বাজার, শ্রীপুর ও কাপাসিয়াসহ গাজীপুরের প্রায় সব বাজারে প্রতিদিন ৫-৬ ট্রাক কলা ময়মনসিংহ ও টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসে।

গাজীপুরের বাজারগুলো ছাড়াও এলাকা ভিক্তিক কলার দোকান রয়েছে শতাধিক। এসব কলার দোকানে প্রতিদিন কলা পাকানো এবং কলার রং আকর্ষণীয় করার জন্য কার্বাইড বা কেমিক্যাল জাতীয় পদার্থ মেশানো হচ্ছে। এসব বাজারে যেসব কলা বিক্রি করা হচ্ছে তার শতভাগ কলাই বিষাক্ত কেমিক্যাল দিয়ে পাকানো। খুব তাড়াতাড়ি যাতে এসব কলা পেকে যায় তাই ব্যবসায়ীরা এই কেমিক্যাল মিশিয়ে থাকে। এমন দৃশ্য চোখে পরবে টঙ্গী বাজার, টঙ্গী নতুন বাজার, চেরাগ আলি বাজার, বোর্ড বাজার সহ ছোট বড় সব কয়টি বাজারে।

নাম প্রকাশে অনিচ্ছুক টঙ্গীর নতুন বাজারের এক কলা ব্যবসায়ী জানান, কলায় এসব পদার্থ মেশালে কলা দ্রুত পাকে এবং কলা দেখতে খুব সুন্দর দেখায়, তাই কাস্টমাররা এসব কলা কিনে নিয়ে যায়। এতে আমাদেরও লাভ হয় বেশি। কৃত্রিমভাবে পাকানো কলা খুব দ্রুত পচেও যায়। এসব পদার্থ মেশানো কলা খেলে যে মানুষের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে এমন প্রশ্নের জবাবে এই কলা ব্যবসায়ী বলেন, সবাই মেশায় তাই আমিও মেশাই।

এ ব্যবসায়ে গত দুই মাস যাবৎ এসেছেন মো. আবদুল রহিম। তিনি টঙ্গীর নতুন বাজারে স্বল্প পুঁজি নিয়ে শুরু করছেন কলা ব্যবসা।

কেমিক্যাল মেশানোর প্রক্রিয়ার বিষয়ে জানতে চাইলে ব্যবসায়ী আবদুল রহিম জানান, কলা আমরা অনেক দূর থেকে নিয়ে আসি। আসতে আসতে তিনদিন লেগে যায়। আনার পর একটি বদ্ধ ঘরে রেখে রাসায়নিক ছিটানো হয়। ছিটানোর ফলে এই কলা জলদি পেকে যায়। আমাদের বিক্রি করতেও সুবিধা হয়। তাই তারা এক সঙ্গে কলা পাকাতে রাসায়নিক দ্রব্য ব্যবহার করেন।

টঙ্গীর চেরাগ আলির আরেক ব্যবসায়ী মো. হারুন মিয়ার সাথে কথা হয়। তিনি ব্যবসা করছেন বহু বছর যাবৎ। এ পর্যন্ত তেমন কোনো সমস্যা বা অভিযোগ আসেনি। তাই চোখ বন্ধ করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন, কেমিক্যাল মেশানোর প্রক্রিয়া ছাড়া কেউ এ ব্যবসা চালাতে পারবে না।

বোর্ড বাজারে বাজার করতে আসে টঙ্গীর মো. খোরশেদ আলম। কেমিক্যাল মিশিয়ে কলা পাকানোর বিষয়ে কথা হয় তার সঙ্গে। তিনি বলেন, যারা খাদ্যদ্রব্যে এসব কেমিক্যাল মিশায় তাদের বিরুদ্ধে প্রশাসন কোনো ধরণের ব্যবস্থা নিচ্ছে না, যার ফলে দিনদিন এসব বেড়েই চলেছে।

এ বিষয়টি নিয়ে কথা হয় টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার ২৫০ সরকারি হাসপাতলে আবাসিক মেডিকেল অফিসার মো. পারভেজ আহম্মেদ এর সঙ্গে। তিনি বলেন, বিষাক্ত এসব দাহ্য পদার্থ মিশানো কলা খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং সঙ্গে সঙ্গে বমিভাব ও ডায়রিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কেমিক্যাল মিশ্রিত কোন খাদ্য গ্রহণ করলে তার প্রভাব পড়ে লিভার ও কিডনির উপর।

এ ব্যাপারে র‌্যাব -১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম জানান, আগের তুলনায় বর্তমানের কলায় কেমিক্যাল দেয়ার প্রবনতা কমে আসছে। তবে, কলার মধ্যে যদি রাসায়নিক কেমিক্যাল মিশিয়ে কলা পাকানো হয় তাহলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি এইসব অসাধু ব্যবসায়ীদের মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করা হবে। সূত্র : যুগান্তর।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
১২ কলা কাঁচা গাজীপুর গাজীপুরে ঘণ্টায়, ঢাকা বিভাগীয় যায়! সংবাদ হয়ে, হলুদ
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ব্রাহ্মণবাড়িয়া

খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, ব্রাহ্মণবাড়িয়ায় নিহত ১

February 6, 2026
নুরুদ্দিন অপু

নিশ্চিত পরাজয় জেনে একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে : নুরুদ্দিন অপু

February 6, 2026
আন্দোলনে বড় ক্ষতি

আন্দোলনে বড় ক্ষতির মুখে চট্টগ্রাম বন্দর

February 6, 2026
Latest News
ব্রাহ্মণবাড়িয়া

খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, ব্রাহ্মণবাড়িয়ায় নিহত ১

নুরুদ্দিন অপু

নিশ্চিত পরাজয় জেনে একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে : নুরুদ্দিন অপু

আন্দোলনে বড় ক্ষতি

আন্দোলনে বড় ক্ষতির মুখে চট্টগ্রাম বন্দর

অনিয়ম ও অর্থ আত্মসাত

অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে লালমনিরহাট গণপূর্তের নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

Meghna General Hospital

নবজাতকের মৃত্যুতে ব্যবস্থা নিতে অপারগতা প্রকাশ সিভিল সার্জনের!

Rita

অশ্লীল নাচের বিষয়ে অবগত ছিলেন না রিতা, তবুও বিরোধীদের অপপ্রচার!

ctg-port

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত

Manikganj Pic 1

প্রার্থী ঘুমে, গভীর রাতে মাদ্রাসার শিশুদের দিয়ে নির্বাচনী প্রচারণা!

Ghior thana

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচিকে হত্যাচেষ্টার অভিযোগ!

Students

রণক্ষেত্র নরসিংদী, ব্যাপক সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.