Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ রাজশাহী ১৩টি পদের মধ্যে ৯টি বিএনপির, ৪টি আ. লীগের দখলে
বিভাগীয় সংবাদ রাজশাহী

১৩টি পদের মধ্যে ৯টি বিএনপির, ৪টি আ. লীগের দখলে

By Saiful IslamNovember 27, 20212 Mins Read

১৩টি পদের মধ্যে ৯টি বিএনপির, ৪টি আ. লীগের দখলে

Advertisement

জুমবাংলা ডেস্ক : বগুড়া জেলা অ্যাডভোকেটস্ বার সমিতির নির্বাচনে ১৩টি পদের মধ্যে সাধারণ সম্পাদকসহ ৯টি পদে জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল। অন্যদিকে সভাপতিসহ ৪টি পদে জয় পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ।

শুক্রবার (২৬ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচন শেষে রাত ১১টা ৩০ মিনিটে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট বিনয় কুমার ঘোষ রজত। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থী ও বগুড়ার পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল মতিন। তিনি পেয়েছেন ৩৬৫ ভোট। ওই পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলের অ্যাডভোকেট এ কে এম মাহবুবর রহমান পেয়েছেন ৩৩৬ ভোট। সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলের প্রার্থী অ্যাডভোকেট আব্দুল বাছেদ ৩৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থী অ্যাডভোকেট এ এইচ এম গোলাম রব্বানী খান রোমান পেয়েছেন ২৭৫ ভোট। নির্বাচনে অপর প্যানেল গণতান্ত্রিক আইনজীবী সমিতির পক্ষ থেকে অপর একটি প্যানেল থেকে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করলেও তারা কেউ নির্বাচিত হতে পারেননি।

ঘোষিত ফলাফল অনুযায়ী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের আরো যে ৮ জন নির্বাচিত হয়েছেন তারা হলেন- সহ-সভাপতির দুটি পদে যথাক্রমে অ্যাডভোকেট আজবাহার আলী (৩৫৭ ভোট) ও অ্যাডভোকেট সাখাওয়াৎ হোসেন মল্লিক (৩৫০), যুগ্ম সম্পাদকের দুটি পদের একটিতে এনামুল হক পান্না (৩৫৬), ম্যাগাজিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট গোলাম মোস্তফা মজনু (২৭৮) ও ৪টি সদস্য পদে যথাক্রমে অ্যাডভোকেট নুর-ই-আজম (৪০৫), অ্যাডভোকেট মিজানুর রহমান (৪০৪), অ্যাডভোকেট আব্দুস সালাম (৪০২) ও অ্যাডভোকেট শিপন খাতুন (৩৮১)।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ থেকে সভাপতি ছাড়াও আরো যে তিনজন নির্বাচিত হয়েছেন তারা হলেন- যুগ্ম সম্পাদক পদে অ্যাডভোকেট রিয়াজুল জান্নাত প্রিন্স (৩৬৩) এবং লাইব্রেরি ও সমাজ কল্যাণ সম্পাদক পদে অ্যাডভোকেট আজিজুল হক ফিরোজ (৩৭৯) এবং সদস্য পদে অ্যাডভোকেট নূরে জান্নাত রূপা (৪৩২)। বগুড়া জেলা অ্যাডভোকেটস্ বার সমিতির গঠনতন্ত্র অনুযায়ী প্রতি বছর নভেম্বরের শেষ শুক্রবার নির্বাচন অনুষ্ঠিত হয়। এবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে ৭৭৮ জন ভোটারের মধ্যে ৭৪৯ জন ভোট প্রদান করেছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Manikganj

ধর্ষণ মামলায় সাবেক ছাত্রলীগ নেতার যাবজ্জীবন কারাদণ্ড

July 5, 2026
Manikganj

আওয়ামী লীগ-বিএনপি নেতার যোগসাজশে নদী শাসন প্রকল্পের মাটি বিক্রি!

July 5, 2026
এমডির অণ্ডকোষ

এমডির অণ্ডকোষ চেপে ধরে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর করা সেই লিটু গ্রেপ্তার

July 5, 2026

Latest News

Manikganj

ধর্ষণ মামলায় সাবেক ছাত্রলীগ নেতার যাবজ্জীবন কারাদণ্ড

Manikganj

আওয়ামী লীগ-বিএনপি নেতার যোগসাজশে নদী শাসন প্রকল্পের মাটি বিক্রি!

এমডির অণ্ডকোষ

এমডির অণ্ডকোষ চেপে ধরে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর করা সেই লিটু গ্রেপ্তার

ইউপি চেয়ারম্যান

টাঙ্গাইলে নারীকে পেটালেন ইউপি চেয়ারম্যান, ভিডিও ভাইরাল

Manikganj

অন্ধের জমি রক্ষায় এসপির দ্বারস্থ পরিবার, এএসআইয়ের হুমকি!

Nganj

আসামি ধরতে গেলে ৩ পুলিশসহ চারজনকে কুপিয়ে জখম

JoypurHat

২ কোটি ২৮ লাখ টাকার স্বর্ণের বারসহ কারবারি আটক

ভাইসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে জব্দ ৬৬ কেজি সিসা, যমজ ভাইসহ গ্রেপ্তার ৩

প্রবাসীর স্ত্রী

৩ সন্তানকে ফেলে মসজিদের ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী

Current

চার দিন অন্ধকারে ২২ হাজার গ্রাহক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa