ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোটগণনায় বড় ব্যবধানে এগিয়ে রয়েছে বিজেপি। প্রাথমিক ফলাফলে দেড়শর বেশি আসনে এগিয়ে থেকে জয়ের পথে রয়েছে দলটি।

সোমবার (৪ মে) সকাল থেকে কড়া নিরাপত্তার মধ্যে রাজ্যের ৭৭টি কেন্দ্রে ভোট গণনা শুরু হয়। পোস্টাল ব্যালটের পর ইভিএমের ভোট গণনা চলমান রয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৯৩টি আসনের মধ্যে বিজেপি এগিয়ে আছে ১৯৪ আসনে এবং ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ৯৪ আসনে। সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৭ আসন।
ভোট গণনার মধ্যেই দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করুন, গণনা এখনও অনেক বাকি। জয় আমাদেরই হবে।’ একই সঙ্গে প্রার্থী ও এজেন্টদের গণনাকেন্দ্র ছেড়ে না যাওয়ার নির্দেশ দেন তিনি।
অন্যদিকে, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। প্রাথমিক ফলাফলে এগিয়ে থাকায় দলটির নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।
আরও পড়ুনঃ
২৯৪টি আসনের এই নির্বাচনে একটি আসনের ভোট বাতিল হওয়ায় ২৯৩ আসনে গণনা চলছে। আলোচিত ভবানীপুর আসনে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে।
এদিকে পশ্চিমবঙ্গের পাশাপাশি তামিলনাড়ু, কেরালা, আসাম ও পুদুচেরিতেও নির্বাচনের ফল প্রকাশ চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


