আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির একটি জাদুঘর থেকে মাত্র নয় মিনিটে চুরি হয়েছে ১৬ লাখ ইউরো অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ১৬ কোটি টাকার স্বর্ণমুদ্রা। খবর বিবিসির।
স্বর্ণমুদ্রা

Advertisement

সংবাদমাধ্যমের খবরে জানা যায়, বেভারিয়ার একটি জাদুঘর থেকে মধ্যরাতে নয় মিনিটের ঘেরাওয়ের মাধ্যমে এ ঘটনা ঘটান চুরিতে যুক্ত দলটি।

পুলিশ জানায়, চোরের দলটি নয় মিনিটে প্রায় ১০০টি স্বর্ণমুদ্রা নিয়ে যায়। যেগুলোর দাম ১৬ লাখ ইউরো। পুলিশ আরও জানায়, চুরি করার পূর্বে চোরেরা এর সংকেত সিস্টেম নষ্ট করে ফেলে এবং ইন্টারনেট ক্যাবল কেটে দেয় ফলে জাদুঘরটি অন্ধকার হয়ে যায়।

ইন্টারনেট লাইন কেটে দেয়ার ফলে দরজা খোলার সময় কোনো সংকেত পায়নি পুলিশ। পরদিন ভোরে শ্রমিকেরা এসে মেঝেতে ভাঙা কাচ পড়ে থাকতে দেখেন এবং স্বর্ণমুদ্রা উধাও হয়ে গেছে সেটা টের পান।

জার্মানির পুরাতাত্ত্বিক বিভাগের প্রধান রুপার্ট গেবহার্ট এ ঘটনায় মুহ্যমান হয়ে বলেন, আমার কাছে মনে হচ্ছে আমি একজন পুরোনো বন্ধু হারিয়ে ফেলেছি।

বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করে বলেন, চুরি হওয়া সোনার মুদ্রা গলিয়ে তাদের ঐতিহাসিক মূল্য কেড়ে নেয়া হতে পারে।

এর আগে ২০১৭ সালে বার্লিন জাদুঘর থেকে ১০০ কেজি স্বর্ণমুদ্রা চুরির ঘটনা ঘটে। এর দুই বছর পরে ড্রেসডনের গ্রিনভল্ট জাদুঘর থেকে ২১টি গহনা এবং মূল্যবান সামগ্রী চুরি হয়। চোরদের সেই একই দল বর্তমান চুরিটিতেও সংযুক্ত থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ।

ছিলেন কোটিপতি, আজ রাস্তায় খাবার বিক্রি করে সংসার চালান

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.