Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : পাইলটদের লাইসেন্স সংক্রান্ত বিষয়ে আন্তর্জাতিক নিয়ম না মানায় এ বার ১৮৮ টি দেশে নিষিদ্ধ হতে পারে পাকিস্তান এয়ারলাইন্স। রবিবার এক মিডিয়া রিপোর্টে তেমনই দাবি করা হয়েছে। গত ৩ নভেম্বরে ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন (আইসিএও) এক চিঠিতে এক তথ্য জানিয়েছে।

আইসিএও জানিয়েছে, পাইলটদের লাইসেন্স এবং প্রশিক্ষণের যে আন্তর্জাতিক নিয়ম রয়েছে তা পূরণ করতে ব্যর্থ হয়েছে পাকিস্তান সিভিল অ্যাভিয়েশন অথরিটি (পিসিএএ)। এ বিষয়ে পিসিএএ-কে সতর্কও করে আইসিএও। দ্য এক্সপ্রেস ট্রিবিউন-এর রিপোর্ট বলছে, এই নিয়ম পূরণ করতে ব্যর্থ হওয়ায় পিআইএ-র বিমান এবং পাইলটদের বিশ্বের ১৮৮ দেশ থেকে নিষিদ্ধ করতে পারে আইসিওএ।

পাকিস্তানের পাইলট সংগঠন পাকিস্তান এয়ারলাইন্স পাইলটস অ্যাসোশিয়েশন (পালপা)-এর মুখপাত্র বলেন, ”আইসিএও এ ধরনের সিদ্ধান্ত নিলে পাকিস্তানের বিমান পরিবহণ শিল্পে বিপর্যয় নেমে আসবে।” পালপা’র অভিযোগ, এ বছরের জুন থেকে বিষয়টি নিয়ে কর্তৃপক্ষকে বার বার জানিয়েছেন। কিন্তু কোনও লাভ হয়নি।

বিষয়টিতে হস্তক্ষেপ করার জন্য এ বার তারা প্রধানমন্ত্রী ইমরান খানের দ্বারস্থ হয়েছেন বলে জানান পালপার মুখপাত্র। এই প্রথম নয়, এর আগেও পাকিস্তান এয়ারলাইন্সের বিরুদ্ধে লাইসেন্স কেলেঙ্কারির অভিযোগ উঠেছিল। এই কেলেঙ্কারির জন্যই ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ) নিষিদ্ধ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.