Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ১৯৭১ ইস্যুতে ইমরান খানকে যা বললেন পাকিস্তানি মন্ত্রী
আন্তর্জাতিক

১৯৭১ ইস্যুতে ইমরান খানকে যা বললেন পাকিস্তানি মন্ত্রী

By Bhuiyan Md TomalJune 1, 20242 Mins Read

১৯৭১ ইস্যুতে ইমরান খানকে যা বললেন পাকিস্তানি মন্ত্রী

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক :  ১৯৭১ ইস্যু নিয়ে বেশ কয়েকবার মুখ খুলেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তবে ইস্যুটি নিয়ে যেন কথা বলতে মানা। তাই এ বিষয়টি নিয়ে ইমরান খানকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

শনিবার (০১ জুন) দ্য নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭১ সালে বাংলাদেশ পাকিস্তানের মধ্যকার স্বাধীনতা যুদ্ধ নিয়ে মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেন, এ ইস্যুতে কথা বেশি দূর আগালে দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তাল হয়ে উঠতে পারে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইমরান খানের পক্ষ থেকে একটি বার্তা দেওয়া হয়। এতে বলা হয়, প্রকৃত দেশদ্রোহী জেনারেল ইয়াহিয়া না কি শেখ মুজিবুর রহমান তা জানতে হামুদ উর রহমানের প্রতিবেদনটি প্রত্যেক পাকিস্তানিদের পড়া উচিত।

১৯৭১ সালে যৌথ বাহিনীর কাছে পরাজিত হয় পশ্চিম পাকিস্তান। ফলাফল স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম হয় বাংলাদেশ। এ ঘটনার পর পাকিস্তানের সাবেক বিচারপতি হামুদ উর রহমানকে প্রধান করে তৎকালীন পাকিস্তান সরকার একটি কমিশন গঠন করে। পূর্ব পাকিস্তানের সঙ্গে ইসলামাবাদের দূরত্ব এবং এ যুদ্ধের কারণ অনুসন্ধান ছিল এ কমিশনের মূল দায়িত্ব।

সাবেক এ বিচারপতির নেতৃত্বাধীন কমিশন নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দেয়। তবে সেনাবাহিনীর আপত্তির কারণে সেই প্রতিবেদন আজও আলোর মুখ চোখে দেখেনি।

অন্যদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়ে আদিয়ালা কারাগারে রয়েছেন। ফলে তার কারাগারে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের অনুমতি নেই। বর্তমানে তার দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের সোশ্যাল মিডিয়া টিম তার অ্যাকাউন্টটি পরিচালনা করে আসছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি দেওয়ার কিছু সময় পর তা আবার মুছেও দেওয়া হয়।

পাকিস্তানের জিওটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ১৯৭১ সালের যুদ্ধ একটি স্পর্শকাতর বিষয়। এটি একটি ট্রাজেডি। ইমরান খান এ সম্পর্কে ওয়াকিফহাল। কিন্তু এরপরও বিষয়টি নিয়ে তিনি ইচ্ছাকৃতভাবে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন এবং জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।

খাজা আসিফ বলেন, ইমরান খানের প্রতি আমার পরামর্শ হলো- তিনি দেশের রাজনীতি অস্থিতিশীল করতে না চাইলে যেন নিজের মুখ বন্ধ রাখেন।

গাজায় যুদ্ধবিরতির জন্য শর্ত দিল হামাস, যা বলল ইসরাইল

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
পাকিস্তানের আকাশসীমা

পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে দায়িত্ব হারালেন এয়ার ইন্ডিয়ার পাইলট

June 25, 2026
earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

June 25, 2026
শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

June 25, 2026

Latest News

পাকিস্তানের আকাশসীমা

পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে দায়িত্ব হারালেন এয়ার ইন্ডিয়ার পাইলট

earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

India

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

ট্রাম্প

ভেনেজুয়েলাকে সাহায্য করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত, ইচ্ছুক, সক্ষম : ট্রাম্প

বিজয় থালাপতি

সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি উপহার দেবেন বিজয় থালাপতি

বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

ভিসা নীতি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa