Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ১৯ বছর ধরে পাবলিক টয়লেটেই এই বৃদ্ধার বসবাস
আন্তর্জাতিক

১৯ বছর ধরে পাবলিক টয়লেটেই এই বৃদ্ধার বসবাস

By Shamim RezaAugust 25, 20192 Mins Read

১৯ বছর ধরে পাবলিক টয়লেটেই এই বৃদ্ধার বসবাস

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের তামিলনাডু রাজ্যের কারুপ্পাই নামে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধার থাকার ঘর নেই। তাই শৌচাগার পরিস্কার করেই দিন কাটে। থাকেনও সেখানেই। মধুরাই শহরের ওই শৌচাগার পরিষ্কার করে দিন এনে দিন খেয়ে কোনোমতে জীবন চলে তার।

বয়স হলেও বয়স্কভাতা না পেয়ে প্রায় দুই দশক ধরে এভাবে শৌচাগারেই দিনরাত অতিবাহিত করছেন তিনি। বৃদ্ধার করুণ এই জীবনের গল্প নিয়ে দেশটির গণমাধ্যমগুলো প্রতিবেদন প্রকাশ করেছে। তারপর থেকে অনেকেই তাকে সাহায্যের প্রস্তাব দিয়েছেন।

ভারতের বার্তা সংস্থা এএনআইয়ের মতে, গত ১৯ বছর ধরে মধুরায় শহরের রামনাদ এলাকায় একটি সরকারি শৌচাগারে বসবাস করছেন ওই বৃদ্ধা। তিনি বলেন, ‘আমি বয়স্ক ভাতার জন্য আবেদন করেছিলাম। কিন্তু পাইনি। অনেক সরকারি কার্যালয়ে ঘুরেছি ভাতার জন্য। কিন্তু কিছুই পাইনি।’

কারুপ্পাই নামের ওই বৃদ্ধা জানান, ‘শৌচাগার পরিষ্কার করে প্রতিদিন আমার আয় হয় ৭০ থেকে ৮০ রুপি। যা দিয়ে ভাড়া বাড়িতে থাকা অসম্ভব। তাই শৌচাগারেই বছরের পর বছর ধরে আছি। আমার এক মেয়ে থাকলেও সে কখনো আমাকে দেখতে আসে না।’

প্রথমে তার এই জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ পায়। দ্রুত সেই ছবি ছড়িয়ে পড়ে। তার জীবনের করুণ কাহিনী শুনে অনেকে সাহায্যের হাত বাড়িয়েছেন। সরকারি কার্যালয়কে ট্যাগ করে কারুপ্পাইয়ের সাহায্যে এগিয়ে আসতে অনুরোধও জানিয়েছেন অনেকে।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনেকেই কারুপ্পাইয়ের বয়স্ক ভাতা না পাওয়ার প্রসঙ্গ টেনে সরকারের সমালোচনা করছেন। তারা বলছেন, একজন অসহায় বয়স্ক নারী যদি ভাতা না পান, তাহলে পাবেন কে? এই ঘটনায় দায়ী সরকারি কর্মকর্তাদের শাস্তির দাবি জানিয়েছেন তারা।

Madurai: 65-year-old Karuppayi has been living in a public toilet in Ramnad for past 19 years, & earning her livelihood by cleaning the toilets & charging a meager amount from public for using it. #TamilNadu pic.twitter.com/UA1Zmo0pNS

— ANI (@ANI) August 22, 2019

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

June 23, 2026
Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

June 22, 2026
Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

June 22, 2026

Latest News

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa