Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ২০২১ সালে আফগানিস্তানে রেকর্ড সংখ্যক বেসামরিক মানুষ হতাহত : জাতিসংঘ
আন্তর্জাতিক

২০২১ সালে আফগানিস্তানে রেকর্ড সংখ্যক বেসামরিক মানুষ হতাহত : জাতিসংঘ

By Mohammad Al AminJuly 27, 2021Updated:July 27, 20212 Mins Read

২০২১ সালে আফগানিস্তানে রেকর্ড সংখ্যক বেসামরিক মানুষ হতাহত : জাতিসংঘ

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে ক্রমবর্ধমান সহিংসতায় এবছরের প্রথম ভাগে রেকর্ড সংখ্যায় বেসামরিক মানুষ মারা গেছে বলে জানাচ্ছে জাতিসংঘ। খবর বিবিসি বাংলার।

জাতিসংঘের নতুন একটি রিপোর্টে বলা হচ্ছে, ২০২১ সালে এ পর্যন্ত ১,৬০০-র ওপর বেসামরিক মানুষ মারা গেছে। তাদের এই রিপোর্ট বলছে গত বছরের একই সময়ের তুলনায় এবছর ৪৭ শতাংশ বেশি মানুষ মারা গেছে।

জাতিসংঘ হুঁশিয়ারি দিয়েছে যে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

আফগান সরকারি বাহিনীর সাথে এখন তালেবান বিদ্রোহীদের লড়াই চলছে। তালেবান এখন আফগানিস্তানের বেশির ভাগ অংশ নিয়ন্ত্রণ করছে।

দেশটিতে প্রায় বিশ বছর বিদেশী সৈন্যরা তাদের মিশন চালানোর পর এখন বেশিরভাগ সৈন্যই আফগানিস্তান ত্যাগ করেছে।

নজিরবিহীন প্রাণহানির হুঁশিয়ারি

আফগানিস্তানে ২০০৯ সালে জাতিসংঘ হতাহতের সংখ্যা নথিভুক্ত করতে শুরু করার পর থেকে এই বছরের মে এবং জুন মাসে হতাহতের সংখ্যা সর্বোচ্চ বেড়েছে।

জাতিসংঘের রিপোর্ট বলছে, ৬৪% বেসামরিক মানুষের হতাহতের জন্য সরকার বিরোধী বাহিনী দায়ী। সরকারি বাহিনীর হাতে হতাহতের পরিসংখ্যান ২৫% এবং ক্রসফায়ারে মারা গেছে ১১% বেসামরিক জনগণ। সব হতাহতের মধ্যে ৩২% শিশু।

দুই পক্ষের মধ্যে শান্তি আলোচনা এগোচ্ছে খুবই ধীর গতিতে।

আফগানিস্তানের জন্য জাতিসংঘের বিশেষ দূত ডেব্রা লিওন্স দু পক্ষকেই “এই সংঘাতের মর্মান্তিক পরিণাম ও উর্ধ্বমুখী প্রাণহানির বিষয়টি বিবেচনায় রাখার” আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘের সংবাদ বিজ্ঞপ্তিতে ডেব্রা লিওন্স মন্তব্য করে বলেছেন, এই প্রতিবেদন একটা স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে যে এবছর আফগান বেসামরিক মানুষ নজিরবিহীন সংখ্যায় প্রাণ হারাবে এবং গুরুতর আহত হবে যদি ক্রমবর্ধমান এই সহিংসতায় রাশ টানা না হয়।

আফগানিস্তানে ২০০১ সালের মার্কিন নেতৃত্বাধীন অভিযান তালেবানকে ক্ষমতা থেকে হঠাতে পারেনি।

এবছর আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেছেন আফগানিস্তান থেকে সেপ্টেম্বরের মধ্যে সব আমেরিকান সৈন্য প্রত্যাহার করে নেয়া হবে।

শনিবার আমেরিকার শীর্ষ সেনা অধিনায়ক জেনারেল কেনেথ ম্যকেঞ্জি বলেছেন আফগান সৈন্যদের সহায়তা করতে আমেরিকান বাহিনী বিমান হামলা অব্যাহত রাখবে। তিনি বলেন তালেবানের বিজয় অবশ্যম্ভাবী নয়।

তবে আমেরিকা ৩১শে অগাস্ট দেশটিতে তাদের সামরিক অভিযান গুটিয়ে নেবার পরেও তারা এই বিমান হামলা চালিয়ে যাবে কিনা জেনারেল ম্যাকেঞ্জি তা স্পষ্ট করে বলেননি।

তালেবান কান্দাহার শহরে তাদের অগ্রযাত্রা অব্যাহত রাখলে গত সপ্তাহে আমেরিকান বাহিনী তালেবানের ওপর বিমান হামলা চালিয়েছে।

এদিকে তালেবানের শহর দখলের অভিযান প্রতিহত করার চেষ্টায় আফগান কর্মকর্তারা শনিবার দেশের প্রায় সর্বত্র এক মাসব্যাপী রাত্রিকালীন কারফিউ জারি করেছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mohammad Al Amin
  • X (Twitter)

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.

Related Posts
পাকিস্তানের আকাশসীমা

পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে দায়িত্ব হারালেন এয়ার ইন্ডিয়ার পাইলট

June 25, 2026
earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

June 25, 2026
শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

June 25, 2026

Latest News

পাকিস্তানের আকাশসীমা

পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে দায়িত্ব হারালেন এয়ার ইন্ডিয়ার পাইলট

earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

India

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

ট্রাম্প

ভেনেজুয়েলাকে সাহায্য করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত, ইচ্ছুক, সক্ষম : ট্রাম্প

বিজয় থালাপতি

সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি উপহার দেবেন বিজয় থালাপতি

বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

ভিসা নীতি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa