Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: অবশেষে সত্য হলো, শুধু আলমি শুরার সাথীদের বিশ্ব ইজতেমাই দুই পর্বে অনুষ্ঠিত হবে। গত দুই দিনব্যাপী ইজতেমা মাঠে এ দাবিই জোরালো হচ্ছিল। আলমি শুরার সাথীদের ব্যবস্থাপনায় দুই পর্বে অনুষ্ঠিত হবে ২০২১ সালের বিশ্ব ইজতেমা। প্রথম পর্ব হবে ৮, ৯ ও ১০ জানুয়ারি।

রোববার (১২ জানুয়ারি) সকালে বিশ্ব ইজতেমার ময়দানে বিশ্ব তাবলিগের শীর্ষ মুরব্বিদের মাশওয়ারায় (বিশেষ পরামর্শ সভা) এ সিদ্ধান্ত হয় বলে একাধিক দায়িত্বশীল সুত্রে জানা গেছে।

মাশওয়ারার সিদ্ধান্তমতে, ২০২১ সালে আলমি শুরাপন্থিদের ব্যবস্থাপনায় ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব ৮ জানুয়ারি শুরু হয়ে ১০ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। দ্বিতীয় পর্ব ১৫ জানুয়ারি শুরু হয়ে ১৭ জানুয়ারি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।

মাশওয়ারায় আলমি শুরার সদস্য ছাড়া কাকরাইল ও রায়বেন্ডের মুরব্বিদের পাশাপাশি ভারতের শীর্ষ ওলামায়ে কেরাম ও বিভিন্ন দেশের মারকাজের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, আগামী ১৭, ১৮ ও ১৯ জানুয়ারি শুরু হবে মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের ইজতেমা। দ্বিতীয় পর্বের ইজতেমায় জানা যাবে তাদের পরবর্তী কার্যক্রম। সাদ কান্ধলভিদের অনুসারিরা যদি ইজতেমার আয়োজন করে তবে ৩ পর্বে অনুষ্ঠিত হবে ২০২১ সালের বিশ্ব ইজতেমা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google