
ঘটনার বিবরণে জানা যায়, গত ২৩ নভেম্বর শাহজাদপুর উপজেলার কাশিপুর গর্জনা গ্রামে সোনিয়ার বাবার বাড়ি থেকে ডাক্তার দেখানোর মিথ্যে কথা বলে সোনিয়ার শ্বশুর, শিশুর দাদা শাহিন ও সাইদ দুজনে মিলে সাব্বিরকে একই উপজেলার ভাটপাড়া জামিরতা গ্রামের আতোয়ার হোসেন রতনের কাছে অবৈধভাবে ২২ হাজার টাকায় বিক্রি করে।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন এসআই মো. রায়হান (পিবিআই) জানান, ২২ হাজার টাকা বিক্রি হওয়া শিশুর মা সোনিয়া খাতুনের দেওয়া তথ্য ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অভিযান চালিয়ে আতোয়ার হোসেন রতনের বাড়ি থেকে শিশু সাব্বির হোসেনকে উদ্ধার করা হয়েছে। পরে শাহজাদপুর থানার মাধ্যমে মা সোনিয়া খাতুনে কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় শাহজাদপুর থানায় একটি মামলা করা হয়েছে বলে তিনি জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



