Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ট্রাম্প, বাইডেন নাকি অনিশ্চয়তা
আন্তর্জাতিক

ট্রাম্প, বাইডেন নাকি অনিশ্চয়তা

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 3, 2020Updated:November 3, 20202 Mins Read

ট্রাম্প, বাইডেন নাকি অনিশ্চয়তা

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: ট্রাম্পের ব্যক্তিত্ব, করোনো মহামারি ইত্যাদি নানা কারণে চলতি বছর অ্যামেরিকার প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে অভূতপূর্ব অনিশ্চয়তা দেখা যাচ্ছে৷ ফলাফল প্রকাশের পথে একাধিক বাধার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ খবর ডয়চে ভেলে’র।

আধুনিক যুগে বিশ্বের সবচেয়ে প্রাচীন গণতন্ত্র যে এমন অনিশ্চয়তার মুখে পড়তে পারে, কয়েক বছর আগেও এমনটা কল্পনা করা যেত না৷ অথচ ২০২০ সালের ৩রা নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কোন প্রার্থীর জয় হবে, সেই প্রশ্ন পেছনে ফলে মাথাচাড়া দিচ্ছে অন্য এক সংশয় – গণতান্ত্রিক প্রক্রিয়া কি এবার আদৌ নির্বিঘ্নে সম্পন্ন হবে? সুষ্ঠু ও অবাধ নির্বাচন, বাধাহীন ভোটগণনা এবং শেষে জয়-পরাজয়ের ফয়সালা কি সম্ভব হবে? নাকি অশান্তি, হিংসা, কুৎসা ও বিচার বিভাগের হস্তক্ষেপের বেড়াজালে নির্বাচনের প্রকৃত ফলাফল জানতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে?

এমন আশঙ্কার পেছনে যথেষ্ট কারণ রয়েছে৷ প্রেসিডেন্ট হিসেবে খোদ ডনাল্ড ট্রাম্প নির্বাচনি প্রক্রিয়ার বিভিন্ন দিক নিয়ে ঘোর সংশয় প্রকাশ করে এসেছেন৷ বিশেষ করে ডাকযোগে ভোটের সুযোগ তার মোটেই পছন্দ ছিল না৷ অথচ করোনা মহামারির ফলে সোমবার পর্যন্ত দশ কোটি ভোটার সেই প্রক্রিয়ায় নিজেদের অধিকার প্রয়োগ করে ফেলেছেন, যা মোট নথিভুক্ত ভোটার তালিকার প্রায় অর্ধেক৷ মঙ্গলবারও বিশাল সংখ্যক মানুষ সশরীরে ভোট দিয়ে ভোটগ্রহণের রেকর্ড ভাঙতে পারেন, এমন সম্ভাবনা দেখা যাচ্ছে৷

এমন পরিস্থিতিতে ৩রা নভেম্বর ভোটগ্রহণ পর্ব শেষ হবার পরেই সার্বিক ফলাফলের পূর্বাভাষ পাওয়া কঠিন৷ কারণ বেশ কিছু রাজ্যে ডাকযোগে দেওয়া ভোট গণনা প্রক্রিয়া কিছুটা এগিয়ে রাখলেও পেনসিলভেনিয়ার মতো রাজ্যগুলি নিজস্ব আইনের কারণে ৩রা নভেম্বর সেই কাজে হাত দেবার সুযোগ পাবে৷ ফলে প্রাথমিক ফলাফল বড়জোর একটা খণ্ডচিত্র তুলে ধরতে পারে৷ বিশেষ করে ‘ব্যাটেলগ্রাউন্ড’ বলে পরিচিত রাজ্যগুলিতে ট্রাম্প ও বাইডেনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরিণতি জানতে কিছুটা সময় লাগতে পারে৷

‘পপুলার ভোট’ বা ভোটারদের রায়ের পাশাপাশি অ্যামেরিকার ইলেকটোরাল কলেজের বিষয়টি নিয়ে ধোঁয়াশাও অনিশ্চয়তার আরেকটি কারণ হতে পারে৷ চলতি বছরে কয়েকটি রাজ্যে ইলেকটোরাল ভোট নিয়ে বিভ্রান্তির আশঙ্কা দেখা যাচ্ছে৷ সে ক্ষেত্রে শেষ পর্যন্ত আদালতের হস্তক্ষেপ ছাড়া স্পষ্ট ফলাফল নাও সম্ভব হতে পারে৷ উল্লেখ্য, ২০০০ সালে এমন সংকটের জের ধরে অনেক অপেক্ষার পর ডিসেম্বর মাসে জর্জ ডাব্লিউ বুশ জয়ের দাবি করতে পেরেছিলেন৷

নির্বাচন সংক্রান্ত যাবতীয় বিবাদ আদালত, বিশেষ করে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ালে বিষয়টি আরও জটিল হয়ে পড়তে পারে৷ ট্রাম্প তাঁর কার্যকালে সফলভাবে তিনজন বিচারপতি নিয়োগের সুযোগের সদ্ব্যবহার করে সুপ্রিম কোর্টে রক্ষণশীল শিবিরের আধিপত্য নিশ্চিত করেছেন৷ সর্বোচ্চ আদালত সংবিধানের তুলনায় ট্রাম্পের প্রতি আনুগত্যকে প্রাধান্য দিলে দেশজুড়ে প্রবল অসন্তোষের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না৷ বেগতিক দেখলে ট্রাম্পও মরিয়া হয়ে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে সুপ্রিম কোর্টসহ যে কোনো পথে হোয়াইট হাউসে ফেরার চেষ্টা করতে পারেন৷

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

July 22, 2026
অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

July 22, 2026
Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

July 22, 2026

Latest News

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

রাজীব খাণ্ডেলওয়াল

‘স্ত্রীর গোলামি’ করতেই শান্তি পাই : রাজীব খাণ্ডেলওয়াল

রাজা

৪০ রানী নিয়ে পোশাক ছাড়াই গোসল করতেন এই রাজা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa