Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ২৭ বছর প্রকৃতির সঙ্গে বসবাস সেকেন্দার বাদশার
বিভাগীয় সংবাদ রংপুর

২৭ বছর প্রকৃতির সঙ্গে বসবাস সেকেন্দার বাদশার

By iNews DeskAugust 8, 20223 Mins Read

জুমবাংলা ডেস্ক : জীবনের ২৭টি বছর ধরে বসবাস করে আসছেন প্রকৃতির সঙ্গে। জীবনের শেষ সময় পর্যন্ত প্রকৃতির সঙ্গে বসবাস করতে চান দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের বাসিন্দা সফল নার্সারি ব্যবসায়ী সেকেন্দার বাদশা। তিনি এখন উপজেলার সবচেয়ে বড় নার্সারির মালিক। মাত্র ৫ শতক জমি দিয়ে ১৯৯৫ সালে শুরু করেন নার্সারি, এখন প্রায় ১০ বিঘা জমিতে গড়ে তুলেছেন ফলদ, বনজ ও ঔষধি গাছের নার্সারি। এনেছেন সংসারজীবনে সচ্ছলতা। এখন প্রতিদিন পাঁচ-ছয় জন শ্রমিক তার নার্সারিতে কাজ করে জীবিকা নির্বাহ করছেন।
২৭ বছর প্রকৃতির সঙ্গে বসবাস সেকেন্দার বাদশার

Advertisement

সেকেন্দার বাদশা বলেন, ছোট থেকে তার প্রকৃতির প্রতি একটা টান ছিল। ইচ্ছা ছিল প্রকৃতির পাশাপাশি থাকা যাবে এমন পেশার সঙ্গে যুক্ত হবেন। কিন্তু জীবিকার তাগিদে তা হয়ে ওঠেনি। সংসারজীবনে অন্য পেশায় যুক্ত হন। একসময় বিভিন্ন সমস্যার কারণে তার পেশা ছাড়তে হয় এবং বেকার হয়ে পড়েন। বেকার জীবনে আর্থিক সংকটে পরিবার নিয়ে কষ্টে কাটছিল তার জীবন। তিনি সিদ্ধান্ত নেন, প্রকৃতির কাছাকাছি থাকা যাবে এমন পেশায় যুক্ত হবেন। সেই লক্ষ্যে নিজের কোনো জমাজমি না থাকায় বাড়ির পাশে মাত্র ৫ শতক জমি লিজ নিয়ে গড়ে তোলেন ছোট একটি নার্সারি। বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা উৎপাদন ও বিক্রি শুরু করেন। চারার গুণমান ভালো হওয়ায় অল্প সময়ের মধ্যে তার নার্সারির চারার সুনাম ছড়িয়ে পড়ে। চাহিদার পরিপ্রেক্ষিতে আস্তে আস্তে তার নার্সারির পরিধিও বাড়তে থাকে। নার্সারির চারা বিক্রির আয়ে এক ছেলে ও এক মেয়েকে লেখাপড়া শিখিয়ে প্রতিষ্ঠিত করেছেন। সংসারে সচ্ছলতা ফিরিয়ে এনেছেন। উপজেলা পর্যায়ে চারা উৎপাদনে তিনি সেরা নার্সারি হিসেবে পুরস্কার পেয়েছেন একাধিকবার। বর্তমানে তার নার্সারিতে দেশি-বিদেশি ৪০ প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রয়েছে। চলতি মৌসুমে বিক্রির জন্য তার নার্সারিতে প্রায় ৩০ হাজার চারা প্রস্তুত রয়েছে। সব খরচ বাদ দিয়ে গড়ে তিনি প্রতি মাসে ৩০-৩৫ হাজার টাকা আয় করছেন। তার উৎপাদিত চারা উপজেলার বিভিন্ন স্থানসহ দেশের বিভিন্ন জেলায় রপ্তানি হয়। প্রকৃতির ভারসাম্য রক্ষায় এলাকার অনেক শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে তিনি বিনা মূল্যে চারা প্রদান করেছেন। শুধু ব্যবসার জন্য নয়, প্রকৃতির প্রতি তার ভালোবাসা থেকে তিনি জীবনের ২৭টি বছর এই পেশায় আছেন।

জগন্নাথপুর গ্রামের বাসিন্দা স্কুলশিক্ষক মো. আনিছুর রহমান বলেন, সেকেন্দার বাদশার নার্সারিতে দূরদূরান্ত থেকে লোকজন গাছের চারা নিতে আসেন। অনেকেই তার নার্সারি দেখতে আসেন এবং নার্সারি ব্যবসার জন্য তার কাছে পরামর্শ নেন। তার নার্সারির অনেক কর্মচারী এখন নিজেরাই নার্সারি গড়ে তুলে সফল হয়েছেন। নার্সারি পেশায় তিনি এলাকার দৃষ্টান্ত।

সামাজিক বন বিভাগের নবাবগঞ্জ বিট কর্মকর্তা খাইরুল আলম বলেন, সেকেন্দার বাদশা তার নার্সারিতে বনজ ও ঔষধি গাছের চারা উৎপাদনের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় সামাজিক বনায়ন কার্যক্রমে বিশেষ ভূমিকা পালন করে আসছেন। বন বিভাগের পক্ষ থেকে তাকে সব ধরনের পরামর্শ দেওয়া হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, সেকেন্দার বাদশা চারা উৎপাদন করে লাভবান হয়েছেন। তার নার্সারির পুষ্টিকর দেশি-বিদেশি বিভিন্ন ফলের চারা উৎপাদন হচ্ছে এবং চারার গুণমান খুবই ভালো। তিনি উপজেলায় গাছের চারার চাহিদা পূরণ করছেন। মানসম্পন্ন চারা উৎপাদনে কৃষি অফিস থেকে পরামর্শ দেওয়া হচ্ছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026

Latest News

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa