Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ২৮ হাজার শিক্ষকের ভাগ্য ঝুলে আছে শিক্ষা মন্ত্রণালয়ের হাতে
জাতীয় শিক্ষা

২৮ হাজার শিক্ষকের ভাগ্য ঝুলে আছে শিক্ষা মন্ত্রণালয়ের হাতে

By জুমবাংলা নিউজ ডেস্কSeptember 1, 20233 Mins Read

জুমবাংলা ডেস্ক : চতুর্থ গণবিজ্ঞপ্তিতে প্রভাষক পদে নিয়োগের সুপারিশ পেয়েছেন মো. তসলিম উদ্দিন। প্রাথমিক সুপারিশের প্রায় ৬ মাস হতে চললেও চূড়ান্ত নিয়োগ হয়নি। এই অবস্থায় চরম হাতাশাগ্রস্থ হয়ে পড়েছেন তিনি।

২৮ হাজার শিক্ষকের ভাগ্য ঝুলে আছে শিক্ষা মন্ত্রণালয়ের হাতে

Advertisement

তসলিম বলেন, ৬ মাস আগে আমাদের প্রাথমিক সুপারিশ করা হয়েছে। তখন থেকেই পরিবারের সদস্যরা জানেন আমার চাকরি হয়েছে। তবে চূড়ান্ত সুপারিশ না হওয়ায় চাকরিতে যোগদান করতে পারিনি। বিষয়টি নিয়ে মানসিক যন্ত্রণায় রয়েছি। পরিবারের সদস্যদেরও বিষয়টি বোঝাতে পারছি না।

শুধু তসলিম নয়; চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নিয়োগ সুপারিশ পাওয়া প্রায় ২৮ হাজার শিক্ষকের ভাগ্য এখন ঝুলে আছে শিক্ষা মন্ত্রণালয়ের হাতে। পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে যোগদানের অনুমতি না মেলায় এসব প্রার্থীদের চূড়ান্ত সুপারিশপত্র দিতে পারছে না বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসিএর সদস্য (অতিরিক্ত দায়িত্ব, শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) এস এম মাসুদুর রহমান বলেন, পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে প্রার্থীদের চূড়ান্ত সুপারিশ করতে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি চাওয়া হয়েছে। মন্ত্রণালয়ের অনুমতি পেলে এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত সুপারিশ করা হবে।

জানা গেছে, চলতি বছরের মার্চে এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ৩২ হাজার ৪৩৮ জনকে নিয়োগের প্রাথমিক সুপারিশ করা হয়। এর প্রায় দেড় মাস পর গত ২৭ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত প্রার্থীদের চূড়ান্ত সুপারিশের জন্য অনলাইনে ভি-রোল ফরম পূরণের নির্দেশ দেয় এনটিআরসিএ।

প্রার্থীদের সঠিকভাবে ভি-রোল ফরম পূরণের জন্য কয়েক দফা মেয়াদ বৃদ্ধি করা হয়। ভি-রোল ফরম পূরণ শেষে চূড়ান্ত সুপারিশের অনুমতি চেয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠায় এনটিআরসিএ। তবে এখনো চুড়ান্ত অনুমোদন দেয়নি মন্ত্রণালয়।

এনটিআরসিএ’র একটি সূত্র জানিয়েছে, ২৭ হজার ৭৫৪ জন শিক্ষককে পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করতে গত ১৭ আগস্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এনটিআরসিএর এক কর্মকর্তা জানান, আমরা প্রতিনিয়ত শিক্ষা মন্ত্রণালয়কে চূড়ান্ত সুপারিশের অনুমতির জন্য অনুরোধ করছি। তবে নানা কারণ দেখিয়ে তারা অনুমোদন দিচ্ছে না। মন্ত্রণালয়ের অনুমতি না মেলায় ২৮ হাজার শিক্ষক নিয়োগের কার্যক্রম স্থবির হয়ে রয়েছে।

জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বেসরকারি মাধ্যমিক) মো. রবিউল ইসলাম বলেন, এনটিআরসিএর চিঠি আমরা পেয়েছি। চূড়ান্ত সুপারিশের অনুমতি দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে প্রাথমিক সুপারিশের প্রায় ৬ মাস হতে চললেও এখনো চূড়ান্ত সুপারিশ না হওয়ায় আন্দোলনের ডাক দিয়েছেন চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী শিক্ষক ফোরাম। আগামী ৪ সেপ্টেম্বর এনটিআরসিএর কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হবে।

এ প্রসঙ্গে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ফোরামের সহ সভাপতি মো. ইমরান খান বলেন, আমাদের দীর্ঘদিন অপেক্ষায় রাখা হয়েছে। প্রাথমিক সুপারিশের ৬ মাস হতে চললেও এখনো চূড়ান্ত সুপারিশ করা হয়নি। ফলে আমরা যে চাকরি পেয়েছি এটাই অনেকে বিশ্বাস করতে চাচ্ছে না। দ্রুত সুপারিশের দাবিতে আমরা ৪ তারিখে মানববন্ধন করব।

তিনি আরও বলেন, চাকরি পাওয়ার পরও দীর্ঘদিন অতিবাহিত হয়ে যাচ্ছে কিন্তুু আমাদের যোগাদান দিচ্ছে না। ফলে পরিবারের সদস্যদের নিয়ে খুব কষ্টে সময় পার করতে হচ্ছে। কর্তৃপক্ষের নিকট আমাদের একটাই চাওয়া, দ্রুত চূড়ান্ত সুপারিশ দিয়ে দিক। যেন আমরা নিজেদের কর্মক্ষেত্রে যেতে পারি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Lake

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রীর সাথে লেক ভ্রমণে ডা. জুবাইদা

June 22, 2026
পদোন্নতি বঞ্চিত

পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন যাচাইয়ে কমিটি

June 22, 2026
Shajid

শেওড়াপাড়ায় ইটের আঘাতে আহত সেই সাজিদ আর নেই

June 22, 2026

Latest News

Lake

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রীর সাথে লেক ভ্রমণে ডা. জুবাইদা

পদোন্নতি বঞ্চিত

পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন যাচাইয়ে কমিটি

Shajid

শেওড়াপাড়ায় ইটের আঘাতে আহত সেই সাজিদ আর নেই

BAri

বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বজ্রসহ ঝড়

রাত ১টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রসহ ঝড়ের শঙ্কা

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

Ad

অসহায় মানুষদের সেবা নিশ্চিতে ফি বাড়ছে আইনজীবীদের : আইনমন্ত্রী

ফৌজদারি বিচার

ফৌজদারি বিচার ব্যবস্থায় দণ্ড নির্ধারণে নতুন উদ্যোগ

Mamla

সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল

নবীন নৌ কর্মকর্তারা

দেশের সুরক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত নবীন নৌ কর্মকর্তারা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa