জুমবাংলা ডেস্ক: চট্টগ্রাম মহানগরীতে অভিযান চালিয়ে অস্ত্রসহ আন্তজেলা ডাকাত দলের ১১ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। খবর ইউএনবি’র।

0t09y2ImB7wkbBSqxTcDpLG09PHS4o53PYOFdet0

Advertisement

এ চক্রটি দুই শতাধিক ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছিল বলে দাবি করেছে পুলিশ। শনিবার ভোরে টাইগারপাস এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন- দলের প্রধান মো. সালাউদ্দিন (২৪) এবং সদস্য মো. রাজু (১৯), ইসরাফিল হোসেন আলম (২২), মো. আকবর হোসেন (২২), মো. সেলিম (২৮), মো. টিটু (২৫), মো ইয়াসিন (২৩), মো. ফরজ আলী (৩৫), মো. সুমন (২৫), মো. রহিম ওরফে হৃদয় (২২) ও মো. পলাশ হোসেন (২৫)।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন জানান, ভোর ৪টার দিকে ডাকাতির প্রস্তুতিকালে গাড়িসহ তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় এলজি, দুটি কার্তুজ, দুটি ছুরি, পিকআপ ও প্রাইভেট কারসহ দেশীয় বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, নগর ও মহাসড়কে ডাকাতি ও ছিনতাইয়ে সরাসরি জড়িত এ চক্র। এরা ছোট-বড় প্রায় দুই শতাধিক ডাকাতি ও ছিনতাই করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

এ দলের প্রধান মো. সালাউদ্দিন আগেও জেল খেটেছেন। কিন্তু বের হয়ে আবারও সংঘবদ্ধভাবে ডাকাতি শুরু করেন। সেই সাথে বাকি সদস্যের প্রত্যেকের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানান ওসি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.