
মাহীন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহীন্দ্রা জানিয়েছেন, বিহারের গয়া জেলার কৃষকের এই কীর্তিকে সম্মান জানিয়ে তাকে একটি মহীন্দ্রা ট্র্যাক্টর উপহার দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
টুইটারে আনন্দ মাহীন্দ্রা জানিয়েছেন, আপনারা জানেন এর আগেই আমি টুইট করেছিলাম যে ওই কৃষকের খোঁড়া খাল তাজমহল ও পিরামিডের মতোই প্রভাবশালী এবং সম্মানের যোগ্য। তাই আমরা ওনাকে ট্র্যাক্টর উপহার দিতে চাই। যে করে হোক তা ওনার কাছে পৌঁছে যাবে।
আনন্দ জানিয়েছেন, লুঙ্গি ভূঁইয়ার প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে ট্র্যাক্টর নিয়ে খুব শিগগিরই তার কাছে পৌঁছে যাবেন মাহীন্দ্রা গ্রুপের সদস্যরা। সূত্র : এএনআই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



