Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ৩০ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনায় ৩ নারী কারাগারে
বরিশাল বিভাগীয় সংবাদ

৩০ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনায় ৩ নারী কারাগারে

By Saiful IslamJuly 21, 20202 Mins Read

৩০ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনায় ৩ নারী কারাগারে

Advertisement
জুমবাংলা ডেস্ক : বরিশালের মেহেন্দিগঞ্জে কৌশলে স্বর্ণের দোকান থেকে প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনায় ৩ নারীকে আটক করেছে থানা পুলিশ। তবে তাদের সাথে থাকা শিল্পী নামে অপর নারীকে আটকে এবং খোয়া যাওয়া স্বর্ণালংকার উদ্ধারে এখনো অভিযান অব্যাহত রয়েছে। বিষয়টি মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে নিশ্চিত করেছেন মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবিদুর রহমান। তিনি জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেন্দিগঞ্জের স্বর্ণের দোকানে চুরির সাথে জড়িত থাকার বিষয়টি জানিয়েছে। পাশাপাশি এরাআগে তারা ভোলা জেলাতে একইভাবে একটি স্বর্ণের দোকানে কৌশলে চুরি সংগঠিত করেছে বলে জানাগেছে।

তাদের মঙ্গলবার ‍দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে, পাশাপাশি চক্রের জড়িত অন্য সদস্য ও খোয়া যাওয়া স্বর্ণালংকার উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য সোমবার দুপুরে বরিশালের মেহেন্দিগঞ্জের পাতারহাট বন্দরের স্কুল রোডে অবস্থিত বন্ধন জুয়েলার্স থেকে কৌশলে আনুমানিক স্বর্নালংকার চুরি করে পালিয়ে যায় ৪ নারী। বন্ধন জুয়েলার্সের মালিক মাসুম বিল্লাহ জানান, সোমবার বেলা সাড়ে ১১ টার দিকেয় প্রথমে বোরকা পরিহিত দুজন মহিলা চেইন কেনার কথা বলে তার প্রতিষ্ঠানে আসেন। এর কিছুক্ষণ পরে আরো ২ জন মহিলা আসেন নুপুর কিনতে। সুযোগ বুঝে এদেরই একজন কাউন্টারে নিচে রাখা চেইনের পুরো বক্স হাতিয়ে নেয় এবং পরবর্তীতে সবাই সটকে পরে।

তাৎক্ষনিক বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। পাশাপাশি স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা যায়, ওই চার নারী স্প্রীডবোর্ট রিজার্ভ নিয়ে মেহেন্দিগঞ্জ থেকে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবিদুর রহমান জানান, পুলিশ বিষয়টি জানার পূর্বের ওই চার নারী বরিশালে পৌছে যায়। পরবর্তীতে সোর্স লাগিয়ে বরিশাল নগরের নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় ওই ৪ নারীর অবস্থান নিশ্চিত হওয়া যায়। তিনি জানান, প্রাপ্ত সংবাদের ভিত্তিতে নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় ঢাকামুখী একটি মাইক্রোবাস থেকে চোর চক্রের তিন নারী সদস্যকে আটক করা হলেও, স্বর্নালংকার নিয়ে এক নারী পালিয়ে যায়।

আটককৃতরা হলো, ঢাকার কামরাঙ্গির চর এলাকার হাসি বেগম লাকি (৪৫), মগ বাজার এলাকার জোহরা বেগম (৫৫) ও ঝর্ণা বেগম (৪৫)। যাদের সোমবার দিবাগত রাতেই মেহেন্দিগঞ্জ থানায় নিয়ে আসা হয়। এদিকে স্থানীয় সূত্রে জানাগেছে, ওই চার নারী বরিশাল থেকে মাওয়ার উদ্দেশ্যে মাইক্রোবাসটিও ভাড়া করে। ওই তিন নারীকে আটকের পর পালিয়ে যাওয়া নারীকে খুজতে পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালায়। অপরদিকে এ ঘটনায় বন্ধন জুয়েলার্স মালিক মাসুম বিল্লাহ বাদী হয়ে মঙ্গলবার মেহেন্দিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করলে, সেই মামলায় আটক তিন নারীকে গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতের প্রেরণ করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের জেল হাজতে পাঠিয়ে দেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Abdus Salam

দৌলতপুরে রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে: যুবদল নেতা

June 23, 2026
soiyd-mo-almgeer-hosen

হেফাজতে যুবকের মৃত্যুর পর ফরিদপুরে ডিবির ওসি প্রত্যাহার

June 23, 2026
সজীব শেখ

ছাত্রলীগ না ছাড়ায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

June 23, 2026

Latest News

Abdus Salam

দৌলতপুরে রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে: যুবদল নেতা

soiyd-mo-almgeer-hosen

হেফাজতে যুবকের মৃত্যুর পর ফরিদপুরে ডিবির ওসি প্রত্যাহার

সজীব শেখ

ছাত্রলীগ না ছাড়ায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

Chaina

চীনা স্বামীর টাকা-কাগজপত্র নিয়ে উধাও স্ত্রী

আওয়ামী লীগ নেতা

হাতকড়া পরেই মায়ের জানাজায় আওয়ামী লীগ নেতা

মাছ ধরার মহোৎসব

যমুনায় নতুন পানিতে মাছ ধরার মহোৎসব, জেলেপাড়ায় সুখের দিন

ডিসি সারওয়ার

শাহজালাল মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার

যুবলীগের নেতা আটক

খিলক্ষেতে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতা আটক

Baba Ma

মেয়েদের সম্পত্তি লিখে দিয়ে বিপাকে বৃদ্ধ মা-বাবা

gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa