Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ চট্টগ্রাম ৩০ মিনিটে মোবাইলের পরিচয় পরিবর্তন করে আহসান!
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

৩০ মিনিটে মোবাইলের পরিচয় পরিবর্তন করে আহসান!

By Shamim Rezaজুলাই 13, 20203 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক : ২৪ বছর বয়সী আহসান হাবিব। উচ্চ মাধ্যমিক পাস। জীবিকার তাগিদে রিয়াজউদ্দিন বাজার এলাকায় মোবাইল মেরামতের দোকানে চাকরি নিয়েছিলেন। কয়েক বছর চাকরি করে আয়ত্ব করেছেন কীভাবে মোবাইল মেরামত করতে হয়। মোবাইল মেরামতের কাজ শিখতে গিয়ে নিজ উদ্যোগে শিখেছেন মোবাইল সংক্রান্ত সফটওয়্যারের নানা কাজ।

রিয়াজউদ্দিন বাজার এলাকায় আসা বিভিন্ন চোরাই মোবাইল ও বিদেশ থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা মোবাইলের লক খোলা ও আইএমইআই পরিবর্তনের কৌশলও আয়ত্ব করেন।

রিয়াজউদ্দিন বাজার এলাকায় প্রতিনিয়ত আসা চোরাই মোবাইলের আইএমইআই পরিবর্তন করে তা আবার বিক্রি করা হয়। বিদেশ থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা মোবাইলগুলোর লক খুলে ও আইএমইআই পরিবর্তন করে তা বিভিন্ন নামিদামি দোকানেও বিক্রি করা হয়।

আহসান হাবিবকে গ্রেফতারের পর এসব তথ্য জানতে পেরেছে পুলিশ।

রবিবার (১২ জুলাই) সন্ধ্যায় রিয়াজউদ্দিন বাজার তামাকুমণ্ডি লেইনের হাসিনা হক মার্কেটের নিচতলার একটি দোকান থেকে আহসান হাবিবকে গ্রেফতার করা হয় বলে জানান কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন।

তার কাছ থেকে দুইটি ল্যাপটপ, সিমকার্ড, কয়েকটি মোবাইল সেট, লক খোলার বিভিন্ন সফটওয়্যার ও সরঞ্জামসহ ডিভাইস জালিয়াতির কাজে ব্যবহৃত নানা জিনিস উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

গ্রেফতার আহসান হাবিব সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া হাতিয়ারপুল বাজার এলাকার আবুল কাশেমের ছেলে।

যেসব মোবাইল চুরি বা ছিনতাই হয় সেসব মোবাইলের আইএমইআই পরিবর্তনের ফলে তা আর সহজে খুঁজে পায় না পুলিশ। এ সুযোগকে কাজে লাগিয়ে এসব অপকর্ম করে আসছে আহসান হাবিবসহ অন্যরা।

অভিযান পরিচালনাকারী কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) সজল দাশ বলেন, গোপন সূত্রে খবর পেয়ে আহসান হাবিবকে গ্রেফতার করা হয়েছে। আহসান হাবিব ডিভাইস জালিয়াতি চক্রের একজন সদস্য। বিভিন্ন চোরাই ও ছিনতাই হওয়া মোবাইলের আইএমইআই পরিবর্তন করে বিক্রি করে থাকে। এসব মোবাইল সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা ব্যবহার করে থাকেন।

এসআই সজল দাশ বলেন, মাত্র ৩০ মিনিটের ভেতর একটি মোবাইলের লক খুলে তার আইএমইআই পরিবর্তন ও অন্যান্য পরিবর্তনের মাধ্যমে একটি মোবাইলে পরিচয় চেঞ্জ করে ফেলতে পারে আহসান হাবিব। শুরুতে মোবাইল মেরামতের দোকানে চাকরি করতো। পরে মেরামতের কাজ শেখার পাশাপাশি নিজ উদ্যোগে ডিভাইস জালিয়াতির কাজও আয়ত্ব করে। অনেক দিন ধরে এসব কাজ করে আসছে।

চোরাই মোবাইল ব্যবসায় জড়িত ২৫ ব্যবসায়ী

রিয়াজউদ্দিন বাজার কেন্দ্রিক চোরাই ও ছিনতাই হওয়া মোবাইল এবং বিদেশ থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা মোবাইল কেনাবেচার সঙ্গে জড়িত অন্তত ২৫ ব্যবসায়ীর বিষয়ে জানতে পেরেছে পুলিশ। তাদের বিস্তারিত সংগ্রহ করছে পুলিশ।

এসব ব্যবসায়ীরা চোরাই মোবাইল কম দামে কিনে আহসান হাবিব ও অন্য যারা ডিভাইসের পরিচয় চেঞ্জ করে ফেলে তাদের মাধ্যমে কাজটি করিয়ে দোকানে বিক্রি করে থাকে। মধ্যপ্রাচ্য ও বিভিন্ন দেশ থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা মোবাইলও লক খুলে আইএমইআই চেঞ্জ করে বিভিন্ন নামিদামি দোকানে বিক্রি করা হয় বলে তথ্য পেয়েছে পুলিশ।

এসআই সজল দাশ বলেন, রিয়াজউদ্দিন বাজার কেন্দ্রিক চোরাই ও ছিনতাই হওয়া মোবাইল এবং বিদেশ থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা মোবাইল কেনাবেচার সঙ্গে জড়িত অন্তত ২৫ ব্যবসায়ীর বিষয়ে জানতে পেরেছি। তাদের নাম পেয়েছি। বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে। তাদের আইনের আওতায় আনা হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ওসি মামুন শাহ

ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মামুন শাহ

জুন 10, 2026
ঢাকা-পাথরঘাটা

ট্রাকের চাপে ভেঙে পড়ল ব্রিজ, ঢাকা-পাথরঘাটা সড়কে যান চলাচল বন্ধ

জুন 10, 2026
ছাত্রদল নেতা

স্ত্রীকে হত্যার পর ঘরে তালা দিয়ে পালিয়েছেন ছাত্রদল নেতা

জুন 9, 2026
Latest News
ওসি মামুন শাহ

ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মামুন শাহ

ঢাকা-পাথরঘাটা

ট্রাকের চাপে ভেঙে পড়ল ব্রিজ, ঢাকা-পাথরঘাটা সড়কে যান চলাচল বন্ধ

ছাত্রদল নেতা

স্ত্রীকে হত্যার পর ঘরে তালা দিয়ে পালিয়েছেন ছাত্রদল নেতা

কক্সবাজারের চকরিয়া

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

শরীয়তপুরের গোসাইরহাট

শরীয়পুরে মাটি ‘অস্বাভাবিক গরম’ হয়ে ওঠার ঘটনায় গ্যাসের উপস্থিতি মেলেনি

চাঁদপুরের শাহরাস্তি

মায়ের ভরণপোষণ না দেওয়ার অভিযোগে ছেলে কারাগারে

জয় বাংলা স্লোগান

মহাসড়কে জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর

কুড়িগ্রাম

আবারও তেঁতুল গাছের মগডালে সেই নারী

প্রবাসীর ঘরে অজগর

প্রবাসীর ঘরে হঠাৎ ঢুকে পড়ে অজগর, অতঃপর…

আত্মহত্যা

কুষ্টিয়ায় লোনের বোঝায় গৃহবধূর আত্মহত্যা, রেখে গেলেন চিরকুট

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa