Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ ৩৪ বছর পাতে মাছ-মাংস নেই
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

৩৪ বছর পাতে মাছ-মাংস নেই

By Shamim Rezaমার্চ 18, 20213 Mins Read

Advertisement

জুমবাংলা ডেস্ক : ৩৪ বছর ধরে মাছ-মাংস খাননি চকবাজার ওয়ার্ডের ছয় বারের নির্বাচিত জনপ্রতিনিধি সাইয়েদ গোলাম হায়দার মিন্টু। তিনি বলেন, ১৯৮৩ সালের আগস্ট থেকে আমি ভেজিটেরিয়ান। মাংস, মাছ, শুঁটকি, ডিম খাই না।

অনেকে মনে করেন ভেজিটেরিয়ানদের জন্য পেঁয়াজও নিষেধ। আমি মনে করি, পেঁয়াজ প্রাণি না, সবজি।

মেজবানের শহর চট্টগ্রাম। জনপ্রতিনিধি হিসেবে সামাজিক অনুষ্ঠান প্রসঙ্গে তিনি বলেন, দাওয়াতে যাই। কিন্তু খাই না। খুব বেশি জোর করলে ফিরনি, পায়েশ, বোরহানি, জর্দা এসব থাকলে খাই। মাছ-মাংস-ডিম-শুঁটকির ঝোল পর্যন্ত খাই না। আমার ঘরে দুই ধরনের রান্না হয়। আমার জন্য ভেজিটেবল। স্ত্রী-পুত্রসহ অন্যদের জন্য মাছ-মাংস।

ডাল, পাঁচমিশালি সবজি দিয়ে ঘণ্ট, শাক ভাজা, হালিম ইত্যাদি রান্না করতে পারি। বাজার নিজে করি। আলু, বেগুন, পালং, ডাঁটা, পাট শাক খুব প্রিয়। ইদানীং পনির, দই, মাশরুম খাচ্ছি প্রোটিনের জন্য।

ডিম দিয়ে তৈরি কেক নিয়ে আমার ক্লারিফিকেশন আছে। ডিম দিয়ে যখন কেক তৈরি হয় তখন ডিমত্ব থাকে না। ডিমের গুণাগুণ জ্বলে যায়। শুধু ঘি, চিনি, ময়দার কার্যকারিতা থেকে যায়। তাই কেক খাই। যোগ করেন তিনি।

কেন ভেজিটেরিয়ান হলেন জানতে চাইলে বলেন, কেন এটা বড় কথা নয়। একটা কারণ তো আছেই। ১৯৮৩ সালে সৌদিআরব যাই। ১৯৮৬ সালে দেশে ফিরে আসি। সৌদি যাওয়ার পর আমি প্রথম দুমাস বাবার পছন্দমতো খেয়েছি। এরপর বাবা মদিনাতে থাকতেন। আমি ছিলাম রিয়াদে। আমি ম্যাচে থাকতাম অনেকের সঙ্গে। পালাক্রমে রান্না করতে হতো। আমার পালায় সবার জন্য মাছ-মাংস রান্না করতাম। নিজের জন্য সবজি রান্না করতাম।

ভেজিটেরিয়ান হওয়ার উপকার প্রসঙ্গে বলেন, পৃথিবীতে মানুষ তিনটি বিষয়ে কষ্ট পায়। তারা সুগার আর প্রেসার নিয়ে কষ্টের কথা বলে। আরেকটি রোগে কষ্ট পায় কম-বেশি মানুষ, কিন্তু তারা বলে না পাইলসের কথা। লজ্জায় বলে না। আমার হার্টও ভালো।

১৯৬৮ সালের কথা। তখন ছিল টেডি প্যান্টের কদর। একদিন একটি প্যান্ট সেলাই। আমারটা সেমি টেডি। না লুজ, না টাইট। নিচে ১৬ ইঞ্চি মুহুরি (গোড়ালির কাছের অংশ)। কাঁচি নিয়ে বাবা প্যান্টটির সেলাই কেটে বলে দর্জির কাছে গিয়ে আবার টেডি সেলাই করে আনতে।

সেদিন থেকে আমি খদ্দেরের পাজামা-পাঞ্জাবি পরা শুরু করি। মোটা কাপড়ের দেশি এসব পোশাকে আমি আছি। বাবার কাটা প্যান্টটি সেই যে আলমারিতে রেখেছি আর ধরিনি। সৌদি যাওয়ার সময় কাজের জন্য ছয়টি প্যান্ট-শার্ট নিয়ে যাই। তিন বছর সেগুলো পরেছি কর্মস্থলে। কিন্তু বাসায়, বার্ষিক পিকনিকে পরতাম পাজামা-পাঞ্জাবি।

কাউন্সিলর মিন্টু বলেন, আমি চট্টগ্রাম পৌরসভার প্রথম কমিশনার হই ১৯৭৭ সালে। তখন ২৫টি ওয়ার্ড ছিল। প্রতি ওয়ার্ডে দুই জন কমিশনার নির্বাচিত হতেন। শুধু আলকরণে ছিলেন তিনজন। ৮৩ সালে এরশাদ সাহেবের আমলে বাতিল করে দেওয়া হয়। এরপর ৮৮ সালে একতরফা নির্বাচন হলো। আমি যাইনি। কারণ গণতান্ত্রিক দলগুলো তখন নির্বাচন বয়কট করেছিল। এরপর ৯৪ সালে নির্বাচনে জয়লাভ করি। সেই থেকে এখন পর্যন্ত আমি কাউন্সিলর।

তিনি বলেন, আমার জন্ম ১৯৫০ সালে। ৬৮ সালে এসএসসি পাস করি মানবিকে। এইচএসসি পাস করি বিজ্ঞানে। তারপর বিএসসি। যুদ্ধের সময় দেশে ছিলাম। চট্টগ্রামে মুক্তিযুদ্ধের ঘাঁটিতে নানাভাবে সাহায্য করেছি। দানু ভাই, সেলিম ভাই, আজমল, লিয়াকত আলী খানদের সঙ্গে। আমার বাবা টাকা তুলে মুক্তিযোদ্ধাদের সরবরাহ করতেন।

আবার সবজি প্রসঙ্গ। বললেন, চাষিদের উৎপাদন ব্যয়ের তুলনায় বাজারে সবজির দাম বেশি। তার ওপর নানা ধরনের হাইব্রিড বীজ, রাসায়নিক সার, কীটনাশক ব্যবহার বাড়ছে। একসময় চট্টগ্রাম মেডিকেলের স্টাফ কোয়াটারের সামনে নিজে সবজি বাগান করেছিলাম। একবার সেখানে একটি গরু সবজি খেয়ে ফেলায় রাগে একটি ঘুষি মেরেছিলাম, তারপর সেটি মারা যায়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
আর্জেন্টিনার পতাকা

২০০ ফুট উঁচু টাওয়ারে আর্জেন্টিনার পতাকা টাঙালেন ভক্তরা

জুন 18, 2026
এএসআই সঞ্জয় মিত্র

গৃহকর্মীকে গরম কড়াইয়ের ছ্যাঁকা, এএসআই দম্পতি গ্রেপ্তার

জুন 18, 2026
বৃষ্টি

সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় বিদ্যালয় মাঠ, থমকে যায় শিক্ষার পরিবেশ

জুন 18, 2026
Latest News
আর্জেন্টিনার পতাকা

২০০ ফুট উঁচু টাওয়ারে আর্জেন্টিনার পতাকা টাঙালেন ভক্তরা

এএসআই সঞ্জয় মিত্র

গৃহকর্মীকে গরম কড়াইয়ের ছ্যাঁকা, এএসআই দম্পতি গ্রেপ্তার

বৃষ্টি

সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় বিদ্যালয় মাঠ, থমকে যায় শিক্ষার পরিবেশ

আরিফ

মুন্সীগঞ্জে আরিফ হত্যা মামলার রহস্য উন্মোচন করল পিবিআই

আটক

মানিকগঞ্জে মাদকসহ একই পরিবারের তিনজন আটক, পরে বাড়িতে অগ্নিসংযোগ

শিশু

গাইবান্ধার বাঙালি নদীতে ডুবে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

Shibaloy

সাড়ে ৬ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

Girl

তরুণীর কবর থেকে ছড়াচ্ছিল সুগন্ধি,স্বপ্নে দেখলেন জীবিত, অতঃপর কবর খুঁড়ে যা দেখলেন

Ghior

মাদকসহ একই পরিবারের তিনজন আটক, ঘরবাড়ি জ্বালিয়ে দিলো জনতা

যুবকের যাবজ্জীবন

চট্টগ্রামের বাকলিয়ায় শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa