আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় সুমিতে আটকে পড়া ভারতীয় শিক্ষার্থীদের সরিয়ে নেওয়ার জন্য ভলোদিমির জেলেনস্কির সহযোগিতা চেয়েছেন নরেন্দ্র মোদি। প্রায় ৩৫ মিনিট ধরে দুই নেতার মধ্যে আলোচনা চলে। খবর এএনআই, পিটিআই’র।

Advertisement
এই আলোচনার সময় নরেন্দ্র মোদি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান আলোচনারও প্রশংসা করেন।
যুদ্ধক্ষেত্র থেকে ভারতীয়দের উদ্ধারে ইউক্রেনের প্রেসিডেন্ট যে সাহায্য করেছেন তার জন্য ধন্যবাদও জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, সুমিতে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের সরিয়ে আনতে জেলেনস্কির সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী মোদি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



