
বিলটি সোমবার রাজ্যসভায় পাশ হয়েছে। বুধবার এটি লোকসভায় পাশ হলেই কাশ্মীর বিশেষ মর্যাদা হারাবে। একই সঙ্গে জম্মু-কাশ্মীর ও লাদাখকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল গড়ার সিদ্ধান্তের কথাও জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লাদাখে কোনও বিধানসভা থাকবে না। ৩৭০ ধারা বাতিলের ফলে কাশ্মীর আগে যা ছিল, এখন যা হল * আগে বিশেষ মর্যাদা ছিল, এখন কোনও বিশেষ মর্যাদা নেই।
* আগে এখানকার বাসিন্দাদের দ্বৈত্ব নাগরিকত্ব ছিল, এখন এক নাগরিকত্ব।
* আগে আলাদা নিজস্ব পতাকা ছিল, এখন শুধুমাত্র ভারতের ত্রিবর্ণ পতাকা।
* আগে ৩৬০ ধারা (অর্থনৈতিক জরুরি অবস্থা) কার্যকর ছিল না, এখন ৩৬০ (অর্থনৈতিক জরুরি অবস্থা) কার্যকর করা যাবে।
* আগে ৩৫৬ ধারা (সাধারণ জরুরি অবস্থা) কার্যকর ছিল না, এখন ৩৫৬ ধারা (সাধারণ জরুরি অবস্থা) কার্যকর করা যাবে।
* আগে অন্য রাজ্যের কেউ জমি কিনতে পারতেন না, এখন অন্য রাজ্যের যে কেউ জমি কিনতে পারবেন।
* আগে সংখ্যালঘু সংরক্ষণ ব্যবস্থা ছিল না, এখন সংখ্যালঘুরা সংরক্ষণের আওতায় আসবে।
* আগে তথ্যের অধিকার আইন কার্যকরী ছিল না, এখন তথ্যের অধিকার আইন কার্যকর হল।
* আগে বিধানসভার মেয়াদ ৬ বছর ছিল, এখন বিধানসভার মেয়াদ ৫ বছর। জম্মু-কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল হলে কী হবে? * আইন-শৃঙ্খলা রক্ষার ভার কেন্দ্রের হাতে থাকবে
* প্রয়োজনে আর্থিক জরুরি অবস্থা জারি করার ক্ষমতা থাকবে কেন্দ্রের হাতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



