Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ৩ কোটি ৪৮ লাখ ডলারে বিক্রি হলো বিশ্বের সবচেয়ে বড় রুবি
আন্তর্জাতিক

৩ কোটি ৪৮ লাখ ডলারে বিক্রি হলো বিশ্বের সবচেয়ে বড় রুবি

By জুমবাংলা নিউজ ডেস্কJune 13, 20231 Min Read

জুমবাংলা ডেস্ক : নিলামে রেকর্ডমূল্যে বিক্রি হয়েছে বিশ্বের সবচেয়ে বড় আকারের রুবি। উজ্জ্বল দীপ্ত লাল রঙের ৫৫.২২ ক্যারেট ওজনের বিশ্বের সবচেয়ে বড় এই রুবিটির নাম ‘এসত্রেলা ডি ফিউরা’। বিক্রি হয়েছে ৩ কোটি ৪৮ লাখ মার্কিন ডলারে।  বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩৭৬ কোটি ৫৯ লাখ টাকার সমান। কয়েক দিন আগে নিউ ইয়র্কে এই নিলামের আয়োজন করে সথবি’জ।

৩ কোটি ৪৮ লাখ ডলারে বিক্রি হলো বিশ্বের সবচেয়ে বড় রুবি

Advertisement

এখনো এক বছরও হয়নি এসত্রেলা ডি ফিউরা রুবিটি আবিষ্কার করা হয়েছে। রুবিটি কানাডার কোম্পানি ফিউরা জেমস মোজাম্বিকে নিজেদের একটি খনি থেকে আবিষ্কার করে। বিক্রির আগে রত্নটিকে এখনও পর্যন্ত বাজারে আসা ‘অত্যন্ত বিরল’ এবং ‘সবচেয়ে মূল্যবান ও গুরুত্বপূর্ণ’ রুবি হিসেবে বর্ণনা করেছে সথবি’জ।

গত বছরের জুলাই মাসে খনি থেকে এই এসত্রেলা ডি ফিউরা রুবিটি উত্তোলন করা হয়েছিল। তখন এর ওজন ছিল ১০১ ক্যারেট। পরে কেটে ও পালিশ করে তা ৫৫ ক্যারেটে রূপ দেয়া হয়েছে। এটি এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় রুবি।

সথবি’জ-এর তথ্য বলছে, এর আগে সবচেয়ে দামি রুবিটির নাম ছিল সানরাইজ রুবি। ২৫.৫৯ ক্যারেটের ওই রুবি মায়ানমারে আবিষ্কার করা হয়েছিল। ২০১৫ সালের সুইজারল্যান্ডের জেনেভায় ৩ কোটি ৩০ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছিল সেটি।

সাধারণত রেকর্ড দামে বিক্রি হওয়া রত্নের সংসারে হীরার দাপটই বেশি হয়। সেই হিসেবে এই রুবিটি একটা রেকর্ড গড়ে ফেলল।
সূত্র : জি নিউজ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

June 22, 2026
Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

June 22, 2026
Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

June 22, 2026

Latest News

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa