Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ১৪ লাখ টাকা দিয়েও ৩ লাখ টাকার দেনা মেটাতে পারেননি গৃহবধূ
খুলনা বিভাগীয় সংবাদ

১৪ লাখ টাকা দিয়েও ৩ লাখ টাকার দেনা মেটাতে পারেননি গৃহবধূ

By iNews DeskSeptember 10, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : স্বেচ্ছা ধারের তিন লাখ টাকার সুদাসল অন্তত ১৪ লাখ টাকা পরিশোধ করেও দেনা মেটাতে পারেননি এক গৃহবধূ। অগত্যা তিনি সাংবাদিকদের সামনে হাজির হয়েছেন।
১৪ লাখ টাকা দিয়েও ৩ লাখ টাকার দেনা মেটাতে পারেননি গৃহবধূ

Advertisement

শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিজের অভিযোগ তুলে ধরেন তিনি।

ওই নারীর নাম লাভলী বেগম। তিনি খুলনার তেরখাদা উপজেলার বারাসাত ইউনিয়নের হাড়িখালী গ্রামের কায়েস ফকিরের স্ত্রী।

লিখিত বক্তব্যে লাভলী বেগম জানান, ২০১৮ সালে তেরখাদা উপজেলার বারাসাত ইউনিয়নের হাড়িখালী গ্রামের আসলাম মোল্লার স্ত্রী সালমা বেগম নিজে তাদের বাড়িতে এসে উপকারের কথা বলে এক লাখ টাকা ঋণ দেন। ওই টাকা সময়মতো পরিশোধ করতে চাইলেও তিনি নেননি। বরং কৌশলে সুদ হিসেব করতে থাকেন তিনি। এর কিছুদিন পর দশ-বিশ হাজার টাকা করে পর্যায়ক্রমে তিন লাখ টাকা ঋণ দেন তিনি। এক বছর পর ২০১৯ সালে এসে সুদাসলে ৬ লাখ টাকা দাবি করেন সালমা বেগম। এরপর পৈত্রিক সম্পত্তি বিক্রি করে, গোয়ালের পাঁচটি গরুসহ বাড়ির ঘটিবাটি বিক্রি করে এ পর্যন্ত তিনি অন্তত ১৪ লাখ টাকা পরিশোধ করেছেন। তাতেও ঋণ শোধ হয়নি। সালাম বেগম এখনও টাকা চেয়েই যাচ্ছেন।

একপর্যায়ে লাভলী বেগমের ভাই পুলিশ সদস্য মফিজুর রহমানের স্বাক্ষরিত দু’টি চেকের পাতা চুরি করে নিয়ে যান সালমা বেগম, যদিও তখন জানতে পারিনি কেউ। ২০২১ সালের ১৪ জানুয়ারি লাভলী বেগমের ভাই পুলিশ সদস্য মফিজুর রহমানের সেই চেক দু’টির খোঁজ না পাওয়ায় খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় সাধারণ ডায়েরি করেন (যার নং-৭৩২, ১৪-০২-২০২১)। সাধারণ ডায়েরির পর সংশ্লিষ্ট ব্যাংকে গিয়ে চেকের পাতা দু’টি নিষ্ক্রিয় করা হয়েছিল। কিন্তু নিষ্ক্রিয় দু’টি চেকের বিপরীতে বিশ লাখ টাকার চেক জালিয়াতির মামলা করেন সালমা বেগম।

লিখিত বক্তব্যে লাভলী আরও বলেন, তার এই বিপদের মধ্যে ঘোলাজলে মাছ শিকার করতে আসেন তেরখাদা চিহ্নিত প্রতারক রিপন বিশ্বাস। মামলার ভয় দেখিয়ে রিপন বিশ্বাস তাদের কাছে এক লাখ টাকা দাবি করেন। আমি টাকা দিতে অপারগ হওয়ায় সালমা বেগমের সঙ্গে মিলে ভুয়া স্ট্যাম্প তৈরি করেন রিপন বিশ্বাস। সেই ভুয়া তিনটি স্ট্যাম্পের মাধ্যমেই হয়রানিমূলকভাবে আমার কাছে বিশ লাখ টাকা দাবি করছেন। গত ২৮ আগস্ট সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের ২৯টি ভুয়া সীলমোহরসহ রিপন বিশ্বাসকে গ্রেফতার করে র‌্যাব-৬।

সুদের বেড়াজাল থেকে বাঁচতে সালমা বেগমকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

তবে লাভলী বেগমের অভিযোগ অস্বীকার করে সালমা বেগম বলেন, আমার কাছে স্ট্যাম্পসহ সব প্রমাণ আছে। তাদের কাছে প্রমাণ থাকলে দেখাক।

আবারও বাড়ল স্বর্ণের দাম

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa