Advertisement
জুমবাংলা ডেস্ক :  ৪০তম বিসিএসের নন ক্যাডার নিয়োগের ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ নিয়োগে ৩ হাজার ৬৫৭ জনকে নিয়োগের জন্য সুপারিশ করেছে পিএসসি।

আজ বুধবার বিকেলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

৪০তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ, কিন্তু ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত হননি এমন প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন চায় পিএসসি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী (পুর)/উপজেলা সহকারী প্রকৌশলীর ১৫৬টি পদে মামলা সংক্রান্ত জটিলতার কারণে দুই দফা এ আবেদন নেয় পিএসসি। এ নিয়োগে ৯ম থেকে ১২তম গ্রেডে ৪ হাজার ৪৭৮টি শূন্য পদে নিয়োগে সুপারিশ করার কথা ছিল।

২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে গত বছরের ৩০ মার্চ এই বিসিএসের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়। এরপর নেওয়া হয় নন ক্যাডার পদে নিয়োগের আবেদন।

আজ প্রকাশিত ফলাফল পাওয়া যাবে পিএসসির ওয়েব সাইটে।

প্রাণ গ্রুপে ইন্টার্ন করার সুযোগ, বেতন ১৫ হাজার

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.