Advertisement
জুমবাংলা ডেস্ক : বাগেরহাটের পূর্ব সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে লবণ পানি প্রজাতির কুমির পিলপিল ৪৪টি ডিম দিয়েছে। শুক্রবার বিকালে কেন্দ্রের কুমির প্রকল্পের পুকুর পাড়ে এ ডিম দেয় কুমির পিলপিল। এর আগে গত ২৯ মে অপর কুমির জুলিয়েট ৫২টি ডিম পাড়ে।

গত ৩ বছর জুলিয়েট ও পিলপিলের ডিম থেকে কোন বাচ্চা জন্ম নেয়নি এই কুমির প্রজনন কেন্দ্রে। এবার তাই রোমিও নামের বয়স্ক পুরষ কুমিরটিকে সরিয়ে এক বছর আগে জুলিয়েট ও পিলপিরের সাথে একই পুকুরে রাখা হয় আলেকজান্ডার নামে নতুন একটি যুবক কুমিরকে। এবার এই কুমির প্রজনন কেন্দ্রে দুটি কুমিরের ডিম থেকেই বাচ্চা ফুটবে বলে আশা করছে বন বিভাগ।

সুন্দরবনের চাঁদপই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাদ কবির জানান, আজ (শুক্রবার) বিকালে কুমির প্রকল্পের পুকুর পাড়ে পিরপিল ৪৪টি ডিম পাড়ে। এরপর ডিমগুলো সংগ্রহ করে তার মধ্য থেকে ২১টি ডিম বাচ্চা ফুটানোর জন্য পিলপিলের ডিম পাড়ার বাসায়, ১২টি পুরাতন ইনকিউবেটরে আর ১১টি নতুন ইনকিউবেটরে রাখা হয়েছে। আগামী ৮৫ থেকে ৯০ দিনের মধ্যে এ ডিমগুলো থেকে বাচ্চা ফুটে বের হবে।

বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, বর্তমানে করমজলের কুমির প্রজনন কেন্দ্রে বর্তমানে ছোট বড় মিলিয়ে মোট ১৯৫ টি কুমির রয়েছে। এরমধ্যে জুলিয়েট ও পিলপিল নামের দুইটি নারী কুমির এবং আলেকজান্ডার নামে একটি পুরুষ কুমির দিয়ে করমজলে কুমিরের প্রজনন কার্যক্রম চলছে। গত তিন বছর পুরুষ কুমির রোমিও সাথে একটি পুকুরে জুলিয়েট ও পিলপিলের সাথে রাখায় এদু’টি কুমিরের ডিম থেকে কোন বাচ্চা জন্ম নেয়নি। এবার কুমির বিশেষঞ্জদের পরামর্শে মা কুমির জুলিয়েট ও পিলপিলের কাছ থেকে এক বছর আগেই রোমিওকে সরিয়ে দেয়া হয়েছে। জুলিয়েট ও পিলপিলের কাছ রাখা হয় আলেকজান্ডার নামে নতুন একটি যুবক কুমিরকে। সতর্কতা হিসেবে এবার নতুন-পুরাতন দুটি ইনকিউবেটরে ও পিলপিলের ডিম পাড়ার বাসায় আলাদা-আলাদা ভাবে এসব ডিম বাচ্চা ফুটানোর জন্য রাখা হয়েছে। আসা করছি এবার জুলিয়েটের ডিম থেকে বাচ্চা জন্ম নেবে।

মূলত সুন্দরবনে বিলুপ্তপ্রায় লবণ পানির প্রজাতির কুমিরের প্রজনন ও বংশ বিস্তারের লক্ষ্যেই ২০০০ সালে করমজলে এই কুমির প্রজনন কেন্দ্রটি চালু করে বন বিভাগ। ইতিমধ্যেই এ প্রজনন কেন্দ্র থেকে প্রাপ্ত বয়স্ক ৯৭টি কুমির সুন্দরবনের নদ-নদীতে অবমুক্ত করেছে সুন্দরবন বিভাগ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.