Advertisement
জুমবাংলা ডেস্ক : নরসিংদীর পলাশে ৫০০ টাকার জন্য খোদেজা বেগম (৬০) নামে এক বৃদ্ধ মাকে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে খোরশেদ মিয়া (৪০) নামে এক পাষণ্ড ছেলে।

এ ঘটনায় তার ছোট বোন আছমা বেগম বাদী হয়ে পলাশ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়ের পর বুধবার (৯ ডিসেম্বর) স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ছেলে খোরশেদ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৬ ডিসেম্বর রাতে উপজেলার গজারিয়া ইউনিয়নের জয়পুরা গ্রামের মৃত. বাচ্চু মিয়ার স্ত্রী খোদেজা বেগমের কাছে ৫০০ টাকা চায় তার ছেলে খোরশেদ মিয়া। এ সময় মা খোদেজা বেগম টাকা দিতে অস্বীকৃতি জানায়। এ সময় খোরশেদ তার মায়ের ওপর চড়াও হয়। পরে খোরশেদ ক্ষিপ্ত হয়ে নিজের ও প্রতিবেশীর খড়ের পাড়ায় আগুন ধরিয়ে দেয়। এ সময় তার মা খোদেজা বেগম বাধা দিতে গেলে মাকে লোহার রড নিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে।

একপর্যায়ে খোদেজা বেগমের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে খোরশেদ পালিয়ে যায়। এরপর স্থানীয়রা খোদেজা বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক খোদেজা বেগমের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। পাশাপাশি স্থানীয়দের সহায়তায় বুধবার সকালে অভিযুক্ত খোরশেদ মিয়াকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.