
সম্প্রতি এমন ঘটনা ঘটেছে ভারতের আসাম রাজ্যে। আর হেলিকপ্টারে উড়ে যাওয়া সেই অর্থমন্ত্রীর নাম হেমন্ত বিশ্ব শর্মা।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমস এর বরাতে জানা যায়, ভারতের ক্ষমতাসীন দল বিজেপির এমএলএ রাজেন বোরঠাকুরের শেষকৃত্যে অংশ নিতে বের হয়েছিলেন মন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। কিন্তু পথেই দেশটিতে সম্প্রতি পাস হওয়া মুসলিমবিদ্বেষী নাগরিকত্ব আইনের বিরুদ্ধে নামা আন্দোলনকারীরা রাস্তায় আটকে দেন। এ সময় বিক্ষোভকারীদের রোষানল এড়াতে তিনি হেলিকপ্টারে উড়ে গিয়ে গন্তব্যে পৌঁছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



