
আজ শনিবার (১৮ই জানুয়ারী) উপজেলার পৌরসদরের ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠে এ ভিত্তি প্রস্থর স্থাপন করেন তিনি।
এ সময় মসজিদ কমিটির সভাপতি ও সদস্যদের মাঝে নির্মাণ কাজের জন্য নগদ এক কোটি টাকার চেক প্রদান করেন সাংসদ মজিবুর রহমান নিক্সন চৌধুরীর ভগ্নিপতি বিশিষ্ট শিল্পপতি হায়দার হোসেন,মজিবুর রহমান নিক্সন চৌধুরীর বড় বোন মোসাঃ আনোয়ারা হোসেন,বড় ভাই রিপন চৌধুরী,মেয়ে নাজুরা মুজিব,অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিকে ফুলদিয়ে বরণ করেন ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান আল হাবিব,সাবেক উপজেলা চেয়ারম্যান শাহাদাৎ হোসেন প্রমূখ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নিক্সন চৌধুরীর বড় বোন আনোয়ারা হোসেন, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান,সাবেক ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন, মোঃ আইয়ুব মোল্লা, ৪নং ওয়ার্ড কমিশনার ওমর ফারুক হবি । এ ছাড়াও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,বিভিন্ন মাদ্রাসার ছাত্র শিক্ষক,সাংবাদিকসহ বিভিন্ন শ্রেলির মানুষ উপস্থিত ছিলেন। সূত্র : বিডি২৪লাইভ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



