
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আলহাজ বাবুল উদ্দিন সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসপি এএইচএম আবদুর রকিব বিপিএম পিপিএমের (বার) নির্দেশনায় গত রোববার সন্ধ্যা ৭টার দিকে শিবগঞ্জের বাটাগ্রাম ও বড়গাছি বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪ লাখ ৮০ হাজার ভারতীয় জালরুপি, একটি প্রিন্টার, মেমোরিকার্ডসহ ৪ যুবককে গ্রেফতার করা হয়।
এসআই আবু আব্দুল্লাহ জাহিদ পিপিএমের নেতৃত্বে এসআই আজগর, এসআই আরিফসহ ডিবি পুলিশের সঙ্গীয় ফোর্স অভিযানটি পরিচালনা করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান ওসি বাবুল উদ্দিন সরদার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



