Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিনোদন ৬২ বছর বয়সে বাগদান সারলেন জিজি-বেলা হাদিদের মা
বিনোদন

৬২ বছর বয়সে বাগদান সারলেন জিজি-বেলা হাদিদের মা

By Rithe RoseJune 25, 20262 Mins Read

বাষট্টি বছর বয়সে বাগদান সারলেন মার্কিন ফ্যাশন মডেল জিজি হাদিদ ও বেলা হাদিদের মা ইয়োলান্ডা। আগের সম্পর্ক ভাঙার প্রায় দেড় বছর পর নতুন সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। টেলিভিশন ব্যক্তিত্ব ও প্রাক্তন মডেল ইয়োলান্ডার হবু বরের নাম র‌্যান্ডি কেন্ড্রিক।

জিজি-বেলা হাদিদের মা

Advertisement

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম টিএমজেড জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুতে ইয়োলান্ডাকে বিয়ের প্রস্তাব দেন রিয়েল এস্টেট ডেভেলপার র‍্যান্ডি কেনড্রিক। তার এ প্রস্তাব গ্রহণ করেছেন ইয়োলান্ডা।

সবকিছু ঠিক থাকলে ইয়োলান্ডার এটি তৃতীয় বিয়ে হবে, র‌্যান্ডির দ্বিতীয়। এর আগে মোহাম্মদ হাদিদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ইয়োলান্ডা। এ সংসার আলো করে জন্ম নেয় তিন সন্তান। তারা হলেন—জিজি হাদিদ (৩১), বেলা হাদিদ (২৯) ও আনোয়ার হাদিদ (২৭)। ২০০০ সালে এ সংসার ভেঙে যায়। ২০১১ সালে সুরকার ও সংগীত প্রযোজক ডেভিড ফস্টারকেও বিয়ে করেন ইয়োলান্ডা। ২০১৭ সালে এ সংসারও ভেঙে যায়।

২০১৯ সালে কনস্ট্রাকশন সিইও জোসেফ জিঙ্গোলির সঙ্গে সম্পর্কে জড়ান ইয়োলান্ডা। ২০২০ সালে এ সম্পর্কের ঘোষণা দেন ইয়োলান্ডা। ২০২২ সালে গোপনে বাগদান সারেন, ২০২৪ সালে বাগদানের কথা জানান এই মডেল। তবে চলতি বছরের জানুয়ারিতে এ সম্পর্কের ইতি টানেন তিনি। এরপর র‌্যান্ডি কেন্ড্রিকের সঙ্গে সম্পর্কে জড়ান ইয়োলান্ডা। যদিও এ খবর গোপন রেখেছিলেন তারা।

র‍্যান্ডি কেনড্রিক ১৯৯৬ সালে নিজের কোম্পানি প্রতিষ্ঠা করেন এবং বর্তমানে তিনি একজন বড় রিয়েল এস্টেট ব্যবসায়ী। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে জন্ম কেনড্রিকের। টেক্সাসে বিশাল একটি পরিকল্পিত কমিউনিটি প্রকল্পের সঙ্গেও যুক্ত আছেন তিনি। সেখানে শিল্প ও লজিস্টিক হাব গড়ে তোলার পরিকল্পনা করছেন। ২০২১ সালে একটি বড় প্রকল্পের সিইও হিসেবেও দায়িত্ব নেন কেনড্রিক। সেখানেও হাজার হাজার একর জমিতে উন্নয়ন কাজ চলছে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

এর আগে গ্রেচেন কেন্ড্রিকের সঙ্গে বিবাহবন্ধন আবদ্ধ হয়েছিলেন র‌্যান্ডি কেনড্রিক। প্রাক্তন স্ত্রী এখনো তার কোম্পানির সিওও হিসেবে কাজ করছেন। বর্তমানে ইয়োলান্ডা ও কেনড্রিক তাদের নতুন সম্পর্ককে সামনে এগিয়ে নিতে প্রস্তুত।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জিজি-বেলা হাদিদের মা
Rithe Rose
  • Website
  • X (Twitter)
  • Instagram

Rithe Rose serves as a Sub Editor at the iNews Desk, supporting daily news operations with a strong focus on accuracy, clarity, and editorial consistency. In this role, Rithe edits and refines news copy, verifies facts, sharpens headlines, and ensures stories align with newsroom standards and ethical guidelines. With a keen eye for detail and deadlines, Rithe collaborates closely with reporters and editors to maintain quality control across breaking and developing stories, helping deliver timely and reliable news to readers.

Related Posts
কারিশমা কাপুর

কারিশমা কাপুরের জন্মদিন: জনপ্রিয় এই অভিনেত্রীর অজানা ৫ তথ্য

June 25, 2026
স্পাইডার-ম্যান

‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমায় নতুন চমক

June 24, 2026
alaka

আমার ফিরে আসার পথটি ধীরগতির : অলকা ইয়াগনিক

June 24, 2026

Latest News

কারিশমা কাপুর

কারিশমা কাপুরের জন্মদিন: জনপ্রিয় এই অভিনেত্রীর অজানা ৫ তথ্য

স্পাইডার-ম্যান

‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমায় নতুন চমক

alaka

আমার ফিরে আসার পথটি ধীরগতির : অলকা ইয়াগনিক

Akashay-kumar

মানুষকে হাসানো সবচেয়ে কঠিন কাজ : অক্ষয় কুমার

সালমান

ন্যাড়া মাথায় অসুস্থ সালমান, চিকিৎসার জন্য যাচ্ছেন আমেরিকা

তৃষা

বিজয়ের উপর থেকে চোখ সরাতে পারছেন না তৃষা

বিজয়

নীরবতা ভেঙে বিজয়কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তৃষা কৃষ্ণান

পরীমণি

আকাশি-সাদা জার্সিতে পরীমণির ‘ইমোজি’ উদযাপন!

শাকিরা

গ্যালারিতে শাকিরাকে চুমু দেওয়া তরুণ কে?

Sakira

গ্যালারিতে শাকিরাকে চুমু দেওয়া তরুণকে নিয়ে যা জানা গেল

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa