
একই সঙ্গে সম্প্রতি অন্তর্বর্তী সরকারের নিয়োগকৃত ৯ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যতীত শেখ হাসিনা সরকারের নিয়োগকৃত সব ডেপুটি অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি দ্যা বাংলাদেশ ল’ অফিসার্স অর্ডার, ১৯৭২ (পি.ও.নং. ৬ অব ১৯৭২) এর ৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের নিম্নবর্ণিত ৬৬ (ছেষট্টি) জন আইনজীবীকে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি- জেনারেল পদে নিয়োগ প্রদান করিলেন।
এর আগে ১৩ আগস্ট তিন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয় সরকার। তারা হলেন মুহাম্মদ আবদুল জব্বার ভ‚ঞা, মোহাম্মদ আরশাদুর রউফ ও মোহাম্মদ অনীক রুশদ হক (অনীক আর হক)। এছাড়া একই দিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান সুপ্রিম কোর্টের নয় আইনজীবী।
প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পরদিন ৬ আগস্ট অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ পদত্যাগ করেন। পরদিন দেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন পদত্যাগ করেন। ৬ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত ৬৮ জন আইন কর্মকর্তা পদত্যাগ করেন। এর আগে জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামানকে ৮ আগস্ট অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি দেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



