Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ৭০ বছর বয়সে নবম বিয়েতে প্রথম স্ত্রীর বাধা
বিভাগীয় সংবাদ রংপুর

৭০ বছর বয়সে নবম বিয়েতে প্রথম স্ত্রীর বাধা

By Shamim RezaAugust 23, 20202 Mins Read

৭০ বছর বয়সে নবম বিয়েতে প্রথম স্ত্রীর বাধা

Advertisement

জুমবাংলা ডেস্ক : লালমনিরহাটের পাটগ্রামে স্বামীর বিরুদ্ধে বহুবিয়ের অভিযোগ করেছেন প্রথম স্ত্রী রহিমা বেগম। অভিযুক্ত হাবিবুর রহমান ওরফে হবি (৭০) বুড়িমারী ইউনিয়ননের সাবেক ইউপি সদস্য। তিনি এখন পর্যন্ত আটটি বিয়ে করেছেন সম্প্রতি গোপনে নবম বিয়ে করতে তোড়জোড় করছেন বলে স্ত্রীর অভিযোগ।

সংশ্লিষ্টরা জানায়, আটজন স্ত্রীর মধ্যে জমি-জমা বিক্রি করে ইতোমধ্যে তিনজনকে ডিভোর্স দিয়েছেন তিনি। একজনের মৃত্যু হয়েছে। চারজন স্ত্রী চার বসতবাড়িতে সন্তানদের নিয়ে রয়েছেন। এরই মধ্যে হাবিবুর রহমান হবি এক নারীর সাথে পরকীয়া সম্পর্ক গড়ে তুলে বিয়ে করতে উঠে পড়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হওয়ায় বাধ্য হয়ে বিয়ে রুখতে পাটগ্রাম থানায় ও লালমনিরহাট পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেছেন প্রথম স্ত্রী।

রহিমা বেগম বলেন, ‘প্রায় ৪০ বছর আগে আমাকে বিয়ে করার সময়ের মধ্যে আমার মতের বিরুদ্ধে একের পর এক সাতটি বিয়ে করেন। তিনি একের পর এক নারীকে ভাগিয়ে এনে অন্যের সংসার নষ্ট করে মজা পান। বর্তমানে আমার ছেলে একজন বুড়িমারী ইউনিয়ন পরিষদের সদস্য। মেয়েদের বিয়ে হয়েছে নাতী-নাতনি রয়েছে। এ বয়োবৃদ্ধ অবস্থায় অন্যের স্ত্রীর সাথে আমার স্বামীর পরকীয়া সম্পর্ক কিভাবে মেনে নেই। তার জন্যে সমাজে মুখ দেখাতে পারছি না।’

হাবিবুর রহমানের ছেলে ও বুড়িমারী ইউনিয়ন পরিষদের ৭নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম বলেন, ‘আমার বাবা বিয়ে পাগল, তিনি আমার বান্ধবীকে পর্যন্ত বিয়ে করেছে। তিনি বুড়ো বয়সেও বিভিন্ন অপকর্ম করে যাচ্ছেন। তার কারণে আমাদের মেয়ে, ভাজতি ও ভাগ্নিদের বিয়ের প্রস্তাব আসলে মানুষ খারাপ মন্তব্য করে।’

বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ নেওয়াজ নিশাত বলেন, ‘হাবিবুর রহমান হবি একজন নারী পিপাসু ব্যক্তি। শেষ বয়সেও তিনি একের পর খারাপ অপকর্ম করছে। ওনার বর্তমানে চারটি স্ত্রী থাকার পরেও কি ধরণের মানসিকতা হলে তিনি অন্যের স্ত্রীর সাথে পরকীয়ায় লিপ্ত হন। তাকে বিভিন্নভাবে বোঝানো হলেও তিনি কোনো কথা শুনছেন না, মানছেনও না।’

এ বিষয়ে হাবিবুর রহমান হবি বলেন, ‘আমি নবম বিয়ে অনেক আগেই করেছি। ছেলেরাই আমার সম্পদ দখল করতে আমার প্রতি অন্যায়-অত্যাচার করছে। আমি আদালতে মামলা করেছি।’

এ ব্যাপারে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার জানান, অভিযোগ পেয়েছি। এটি বহু বিবাহের মামলা আদালতে করতে হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

July 21, 2026
Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

July 21, 2026
কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

July 21, 2026

Latest News

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

Husband

ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়

Sirajganj

আর্জেন্টিনা ফাইনালে উঠলো ঠিকই, সেই গ্রামে মহিষ জবাই হয়নি

poltry

আইওটি প্রযুক্তিতে যশোরে মুরগি চাষে নতুন বিপ্লব

ছিনতাইকারী

২১ বছর পর শাস্তি পেলো দুই ছিনতাইকারী, ফাঁসির আদেশ

পেঁয়াজ চাষীরা

চরম লোকসানের মুখে রাজবাড়ীর পেঁয়াজ চাষীরা

Chor

শাস্তি হিসেবে চোরকে ১০০ রাকাত নামাজ পড়ালো জনতা

নীলফামারী সাংবাদিক ফোরাম

নীলফামারী সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি মুফদি আহমেদ, সাধারণ সম্পাদক হাসান মেজর

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa