Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার ৯০ দিনের মধ্যে কাবুল দখলে নিতে পারে তালেবান: মার্কিন কর্মকর্তা
আন্তর্জাতিক স্লাইডার

৯০ দিনের মধ্যে কাবুল দখলে নিতে পারে তালেবান: মার্কিন কর্মকর্তা

By Hasan MajorAugust 12, 20212 Mins Read

৯০ দিনের মধ্যে কাবুল দখলে নিতে পারে তালেবান: মার্কিন কর্মকর্তা

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে একের পর এক প্রাদেশিক রাজধানী দখলে নিচ্ছে তালেবান যোদ্ধারা। এ পর্যন্ত নয়টি প্রাদেশিক রাজধানী চলে গেছে তাদের দখলে। পরিস্থিতি এমন যে, যেকোনো সময় দেশটির রাজধানী শহর কাবুল বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।

এরই ধারাবাহিকতায় মার্কিন গোয়েন্দারা জানাচ্ছেন, তালেবান যোদ্ধারা ৩০ দিনের মধ্যে রাজধানী শহর কাবুলকে বিচ্ছিন্ন করে ফেলেতে পারে এবং তা দখলে নিয়ে নিতে পারে ৯০ দিনের মধ্যেই। মূলত যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের বরাত দিয়ে এ কথা বলেছেন এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা।

বুধবার আফগানিস্তান পরিস্থিতি নিয়ে গোয়েন্দাদের এ মূল্যায়ন তুলে ধরেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের-নেতৃত্বাধীন বিদেশি সেনারা চলে যাওয়ার সময় থেকে আফগানিস্তানজুড়ে তালেবানের দ্রুত অগ্রগতির ফলশ্রুতিতেই কাবুল কতদিন টিকে থাকতে পারবে, তা নিয়ে নতুন এ মূল্যায়ন।

তবে এটিই ঘটবে, এমনটি নয়; ঘটতে পারে। এ কর্মকর্তা বলেন, আফগান নিরাপত্তা বাহিনী আরও প্রতিরোধ গড়ে তুলে যেকোনো সময় পরিস্থিতি উল্টেও দিতে পারে।

মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এক কর্মকর্তা বলেছেন, তালেবান এখন আফগানিস্তানের ৬৫ শতাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে এবং ১১টি প্রাদেশিক রাজধানী দখলে নেওয়ার হুমকি সৃষ্টি করেছে।

পশ্চিমা এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, পর্বতে ঘেরা কাবুলে ঢোকার সব পথ দিয়েই গাদাগাদি করে চলাফেরা করছে বাসিন্দারা। বিভিন্ন জায়গাতেই সহিংসতা থেকে মানুষের পালানো কিংবা শহরে ঢোকা চলছে হরহামেশাই। এরমধ্যে তালেবান যোদ্ধারাও সেখানে ঢুকে পড়ছে কি-না তা বলা কঠিন।

তালেবান যোদ্ধারা বুধবার বাদাখশান প্রদেশের রাজধানী ফাইজাবাদ দখল করে আফগান সরকারের কপালে ভাঁজ ফেলে দিয়েছে। বাদাখশানের প্রাদেশিক কাউন্সিলের সদস্য জাওয়াদ মুজাদ্দি বলেন, ফাইজাবাদের পতনের মধ্য দিয়ে দেশের উত্তর-পূর্বাঞ্চলের পুরোটাই তালেবানের নিয়ন্ত্রণে চলে এসেছে।

তালেবানের এ অগ্রযাত্রা ঠেকাতে আফগান সরকার হিমশিম খাচ্ছে। এ পরিস্থিতিতে শহরটির প্রতিরোধকারী যোদ্ধাদের উজ্জীবিত করতে মাজার-ই-শরিফে গেছেন প্রেসিডেন্ট গনি। সেখানে স্থানীয় প্রধান নেতাদের সঙ্গে তার সাক্ষাৎ করার কথা রয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

June 23, 2026
Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

June 22, 2026
Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

June 22, 2026

Latest News

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Army

৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

PM

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার অনুরোধ তারেক রহমানের

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa