Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ৯ বছর পর কবর থেকে উঠে এলো বৃদ্ধা, দেখতে এলাকাবাসীর ভীড়
বিভাগীয় সংবাদ রংপুর

৯ বছর পর কবর থেকে উঠে এলো বৃদ্ধা, দেখতে এলাকাবাসীর ভীড়

By Saiful IslamMay 12, 20223 Mins Read

জুমবাংলা ডেস্ক : আজগুবি এক কাণ্ড ঘটেছে গাইবান্ধায়। এই খবর এখন টপ অব দ্যা টাউন। ৯ বছর পর মৃত ব্যক্তি কবর থেকে উঠে এসেছে-এই খবরে গাইবান্ধায় শহর তোলপাড় অবস্থা। রহস্যজনক ওই নারীকে দেখতে শত শত মানুষ একটি বাড়িতে ভিড় জমায়। লোকজন ঠেকাতে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
৯ বছর পর কবর থেকে উঠে এলো বৃদ্ধা, দেখতে এলাকাবাসীর ভীড়

Advertisement

বুধবার দুপুরে তাকে পুলিশের গাড়িতে করে গাইবান্ধায় সদর থানায় নিয়ে গেলে পরিস্থিতি শান্ত হয়।

গাইবান্ধা শহরের ডেভিট কোং পাড়ার বাসিন্দা আনিসুর রহমানের স্ত্রী ৯২ বছর বয়সী বাছিরন বেওয়া ৯ বছর আগে বয়স্ক জনিত কারণে মারা যান। দু’দিন ধরে তার মতো দেখতে এক নারীকে গাইবান্ধা রেল স্টেশন চত্বরে ঘোরাফেরা করতে দেখা যায়।

তাকে দেখতে পেয়ে নিজের মৃত মা কবর থেকে উঠে এসেছে বলে মেয়ে মাজেদা বেগম স্টেশনের পাশেই তার বাড়িতে নিয়ে যায়। বাড়িতে গিয়ে তিনি নিজেকে মাজেদা বেগমের মা বলে দাবি করে খিচুরী রান্না করতে বলেন। মায়ের এই কথা শুনে হতবাক মেয়ে মাজেদা আশপাশের সবাইকে ঘটনাটি খুলে বলেন।

তিনি বলেন, আমার মা বাছিরন বেওয়া ৯ বছর পর কবর থেকে উঠে এসেছে। একই কথা বলেন, তার মা সাদৃশ্য মহিলা। কবর থেকে উঠে আসা মাকে পেয়ে মেয়ে মাজেদা খুশিতে গদগদ। তিনি মায়ের আবদার পালন করতে খিচুরী রান্না করে খাওয়ান। মা ফিরে এসেছে এই বিশ্বাসে তার স্বজনরা আসেন মাকে এক নজর দেখতে। কেউ কেউ মা বা বাছিরন দাদী মনে করলেও অনেকেই আবার বলেন ইনি তার মা নয়। কারণ মৃত্যুর পর তাকে স্টেশন জামে মসজিদে জানাজার পর পৌর কবরস্থানে সমাহিত করা হয়। তারপর কবর থেকে উঠে আসার বিষয়টি অনেকেই মেনে নিতে পারেনি ।

এলাকার বাসিন্দা রাজনীতিক শফিকুল ইসলাম রুবেল বলেন, মৃত ব্যক্তি কখনোই কবর থেকে উঠে আসতে পারে না। এর পেছনে অন্য কোনো রহস্য থাকতে পারে।

অন্যদিকে কবর থেকে উঠে এসেছে এই খবর প্রচার হয়ে যায় গাইবান্ধা শহরের সর্বত্র। মৃত ব্যক্তি কবর থেকে উঠে এসেছে শুনে শত শত নারী পুরুষ ভিড় জমায় ওই বাড়িতে। লোকজনকে ঠেকানো যাচ্ছিল না। পরে বেগতিক দেখে গাইবান্ধা সদর থানা পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ গিয়ে ওই নারীকে উদ্ধার করে গাইবান্ধা থানায় নিয়ে যান।

এলাকার লোকজন বলেন, মৃত নারীর মতো দেখতে বলে তার মেয়ে তাকে নিয়ে বাড়িতে যায়। কিন্তু প্রকৃতপক্ষে ওই নারী তার মা নয় বলে জানায়।

গাইবান্ধা পৌর কবরস্থানের গোড়খোদক টুলু মিয়া বলেন, ঘটনা সত্য নয়। ধর্মীয় বিধানে এমন কিছু নেই যে, কবর থেকে মানুষ উঠে আসতে পারে। এটা ভৌতিক বিষয়। এর মধ্যে বাস্তবতা নেই।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপারেশন জাহাঙ্গীর আলম জানান, দর্শনার্থী লোকজনের ভিড় ঠেকানো যাচ্ছিলো না । শত শত লোকের ভিড়ে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। সেজন্য ওই নারীকে আমরা পুলিশের হেফাজতে নিয়েছি। তার কোনো অভিভাবক খুঁজে পাওয়া গেলে তাদের হাতে তুলে দেয়া হবে।

সূত্র : ইউএনবি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Student

পরীক্ষার খাতায় শিক্ষককে ‘আব্বু’ ডেকে নম্বর চাইলেন শিক্ষার্থী

July 7, 2026
Bandarban

ভারী বর্ষণ, বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

July 7, 2026
স্ত্রীকে শাবল দিয়ে হত্যা

পাশের ঘরে ঘুমাতে বলায় স্ত্রীকে শাবল দিয়ে হত্যা, মামলা

July 7, 2026

Latest News

Student

পরীক্ষার খাতায় শিক্ষককে ‘আব্বু’ ডেকে নম্বর চাইলেন শিক্ষার্থী

Bandarban

ভারী বর্ষণ, বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

স্ত্রীকে শাবল দিয়ে হত্যা

পাশের ঘরে ঘুমাতে বলায় স্ত্রীকে শাবল দিয়ে হত্যা, মামলা

Shaturia Thana

গৃহবধূর ঝুলন্ত মরদেহের পাশে পড়ে ছিল রক্তমাখা বটি, স্বামী আটক

PM

জননিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীকে প্রধানমন্ত্রীর আহ্বান

Ghior thana

পিস ফলের লোভ দেখিয়ে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ

৪ ভাই গ্রেপ্তার

মায়ের ‘ধর্ষককে’ হত্যার ঘটনায় ৪ ভাই গ্রেপ্তার

Sir

‘ইউএনওকে স্যার বললে আমাকেও বলতে হবে’

Jongol

ব্যর্থ প্রেমের কষ্টে ১৫ বছর জঙ্গলে একাকী জীবন

স্বামী

স্ত্রী হত্যার পর মাটিচাপা, নিখোঁজের জিডি করতে গিয়ে আটক স্বামী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa