
সোমবার (২ মার্চ) থেকে পার্লামেন্টে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হয়। চলবে আগামী ৩ এপ্রিল পর্যন্ত। এনডিটিভি জানায়, দিল্লির সহিংসতা নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেন বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ। এ বিষয়ে পার্লামেন্টে বক্তব্য রাখুন প্রধানমন্ত্রী মোদি। তিনি বলেন, ‘চার দিন ধরে দিল্লি স’হিংসতায় সময় ঘুমিয়ে ছিল কেন্দ্রীয় সরকার।’
সংসদের উচ্চকক্ষের চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু বলেছেন, অবশ্যই এটা আলোচনার বিষয়। তাই আমি আলোচনার জন্য সময় স্থির করব। কিন্তু আমাদের এখন প্রধান লক্ষ্য, পরিস্থিতি স্বাভাবিক করা। আমাদের দেখা উচিত কোন পথে স্বাভাবিক করা যায় পরিস্থিতি তারপরেই আলোচনা করে ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে শপথ নেব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



