জুমবাংলা ডেস্ক : সিলেট শহরতলীর বটেশ্বর এলাকা থেকে অচেতন অবস্থায় এমসি কলেজের এক ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। ওই সময় তার পাশে থাকা একটি চিরকুটও উদ্ধার করা হয়।

চিরকুটসহ রাস্তার পাশে অচেতন অবস্থায় কলেজছাত্রী! অতঃপর...

সোমবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে তাকে উদ্ধার করে সিএমএইচ হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

উদ্ধার চিরকুটে লেখা আছে, ‘ও আমাদের শিকার নয়। আমাদের গাড়িতে সিগন্যাল দিয়েছে, এজন্য আমরা পুরিরে (মেয়ে) গাড়িতে তুলতে বাধ্য হই। কোনো ভালো মানুষ পেলে পৌঁছায় দিই।’

সিলেট মহানগর পুলিশের শাহপরান (রহ.) থানার ওসি আনিসুর রহমান বলেন, এমসি কলেজের ওই ছাত্রীকে অজ্ঞান অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ তাকে উদ্ধার করে সিএমএইচ হাসপাতালে ভর্তি করে।

চিকিৎসকরা জানিয়েছেন, তিনি শঙ্কামুক্ত। তবে তার জ্ঞান ফেরেনি। জ্ঞান ফিরলে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.